রোববার, ১২ এপ্রিল ২০২৬
রাজবাড়ী মেইল

স্বাস্থ্য ও চিকিৎসা

গোয়ালন্দে বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মঈন মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ ১০ এপ্রিল হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক স্যার ডাঃ স্যামুয়েল হ্যানিমেন এর ২৭১ তম জন্মবার্ষিকী, হ্যানিম্যান ডে ও হোমিওপ্যাথিক দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে গোয়ালন্দ উপজেলা হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশনের আয়োজনে এ আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস। অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (হোমিওপ্যাথিক) ডাঃ সাবিনা ইয়াসমিন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ আঃ খালেক।গোয়ালন্দ উপজেলা হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মিরাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম, রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ও বাংলাদেশ হোমিওপ্যাথিক ডক্টরস এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ আমিরুল ইসলাম প্রমুখ।

গোয়ালন্দে বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প