মতবিনিময় ও পরিচিত সভায় নবাগত জেলা প্রশাসক ‘বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনে জরিমানা নয়, সরাসরি জেল’
মইনুল হক, রাজবাড়ী: রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীন গোয়ালন্দে উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তর প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেন। সভায় তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। এ ছাড়া পদ্মা নদী হতে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আর্থিক জরিমানা নয়, সরাসরি জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। মাদক বিক্রেতা ও সেবনের ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করেন তিনি। তিনি উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গদের উদ্দেশ্য আরও বলেন, আপনারা সবাই এই উপজেলার বাসিন্দা। আপনাদের সবাইকে সচেতন হতে হবে। কোনো প্রকার অন্যায়, অনিয়ম, দুর্নীতি জেনো না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।পরিচিতি ও মতবিনিময় সভায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মিজ্ আফরোজা পারভীন।এ সময় গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম, দৌলতদিয়া নৌফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ত্রিনাথ সাহা, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নজির হোসেন মোল্লা, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ সুলতানা মেহেরুনা জামান, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মারুফ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, ছোটভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস সহ সুধীজন উপস্থিত ছিলেন।