Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ২০ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

ফলোআপ: রাজবাড়ীতে তরুণকে কুপিয়ে হত্যার ঘটনায় তিন দিনেও গ্রেপ্তার নেই

রাজবাড়ী মেইল ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: রাজবাড়ীতে গত মঙ্গলবার প্রক্যাশ্যে দিনদুপুরে জাহিদ হাসান (২৭) নামের এক তরুণকে কুপিয়ে হত্যার তিন দিন পার হতে চললেও এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ। এতে নিহত জাহিদ হাসানের পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন।

এ ঘটনায় পরদিন বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নিহত জাহিদ হাসানের বাবা মাহতাব ফকির বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা (নং-১৯) দায়ের করেন। মামলায় সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মেছোঘাটা এলাকার রাতুল নামের এক তরুণকে প্রধান আসামি করে মোট ৬ জনকে চিহিৃত আসামি করা হয়েছে। এছাড়া মামলায় আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। নিহত জাহিদ হাসান (২৭) রাজবাড়ী পৌরসভার ৯নম্বর ওয়ার্ড বিনোদপুর মহল্লার মাহাতাব ফকিরের ছেলে। সে প্রায় তিন বছর আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরে এলাকায় স্যানেটারির ব্যবসা করছিলেন।

নিহত জাহিদ হাসানের বাবা মামলার বাদী মাহতাব ফকির বলেন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এ সময় শুধু বলে যায়, একজনের কাছে ২৫০০ টাকা পাবে। পাওনা টাকা নিয়েই বাড়ি ফিরে আসছি। এর কিছুক্ষণ পর ফোন আসে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর এলাকার সাহেব আলী মনোর দোকানের সামনে মেছোঘাটার কয়েকজন আমার ছেলেকে কুপিয়ে রক্তাত্ব করেছে। স্থানীয় লোকজন জাহিদকে অটোরিক্সায় করে সদর হাসপাতালে নিয়ে যাচ্ছে। পরে বাড়ির সামনে থেকে তাদের সঙ্গে আমিও অটোরিক্সায় রওয়ানা করি। এ সময় আমার কোলের ভিতর শোয়া অবস্থায় তিনবার ঝাকি দিলে বুঝতে পারে আমার ছেলে আর বেঁচে নেই। পরে নিশ্চিত হওয়ার জন্য হাসপাতালে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণের কারনে পথিমধ্যেই তার মৃত্যু হয়েছে বলে চিকিতসকরা জানায়।

জাহিদ হাসানের বড় ভাই মামুন ফকির বলেন, ‘মঙ্গলবার দুপুর বেলায় অনেকের সামনে আমার ভাইকে কুপিয়ে হত্যা করলো, অথচ ভয়ে কেউ এগিয়ে আসেনি। এলাকাবাসী এগিয়ে আসলে হয়তো আমার ভাইকে মরতে হতো না। তিনদিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, পুলিশ ঘটনার পর থেকে দুর্বৃত্তদের শনাক্ত করণ একং গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় বুধবার নিহতের বাবা মাহতাব ফকির বাদী হয়ে মামলা করেছেন। আমরা আসামিদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে পাওনা টাকার জেরে দিনদুপুরে মালয়েশিয়া ফেরত তরুণকে কুপিয়ে হত্যা

১৮ মাস পর রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা, টানানো হলো উদ্বোধনী ব্যানার

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম হলেন প্রতিমন্ত্রী, রাজবাড়ীতে আনন্দ মিছিল ও মিষ্টিমুখ

রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজবাড়ীতে মন্দিরের গেট নির্মাণে বাধা, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহবধু লাঞ্ছিতের অভিযোগ

রাজবাড়ী-২; বহিস্কারের পর জামানত হারালেন সাবেক এমপি নাসিরুল হক

রাজবাড়ী-২ আসনে সর্বোচ্চ ভোট পেয়ে নতুন ইতিগাস গড়লেন হারুন-অর-রশিদ

রাজবাড়ী-১ আসনে অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীতে ভোট কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জমাদি

ভোট দিতে চারদিনের ছুটতে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ, দৌলতদিয়া ঘাটে ভিড় 

রাজবাড়ী-২ বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে তিন উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়

রাজবাড়ী-২ আসনে বিএনপির হারুন-অর-রশিদের নির্বাচনী ইশতেহার ঘোষণা