Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি
  5. ভিন্ন স্বাদের খবর
  6. লাইফস্টাইল
  7. স্বাস্থ্য

রাজবাড়ীতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে নিরাপদ ইফতার প্রস্তুত বিষয়ক প্রশিক্ষণ

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে বুধবার পৃথক দুটি সভায় মোট ৪৬ জনকে নিরাপদ ইফতার প্রস্তুত ও বিক্রয় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শহরের পান্না চত্ত্বর এলাকার একটি রেঁেস্তারায় সকালের অধিবেশনে ৩০ জন এবং বিকেলের অধিবেশনে আরও ১৬ জনকে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে খাদ্যকর্মীদের উপস্থিতিতে ইফতার ব্যবসায়ীরা অংশ গ্রহণ করেন।

প্রশিক্ষণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউ-েশন রাজবাড়ীর উপপরিচালক এস এম হাফিজুর রহমান, জেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্যকুমার প্রামাণিক প্রমূখ।

এ সময় জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আসিফুর রহমান বলেন, রমজানে নিরাপদ ইফতার নিশ্চিতে করণীয়-উতকৃষ্টমানের কাঁচামাল সংগ্রহ এবং ব্যবহার, ইফতার সামগ্রী সবসময় ঢেকে রাখা, স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা, বিক্রয়কর্মীকে অবশ্যই হাতের গ্লাভস পরিধান করে বিক্রয় করা, বাসি-পুরাতন, পচা ইফতার সামগ্রী কোনভাবে বিক্রয় করা যাবে না মর্মে পরামর্শ প্রদান করা হয়।

এছাড়া ইফতার প্রস্তুতে কোনভাবেই অনুমোদনহীন রাসায়নিক, রং ব্যবহার করা যাবে না। নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার করা যাবে না। পোড়া/ব্যবহৃত তেল ব্যবহার করা যাবে না এবং বিক্রয়ের সময় খবর, বইয়ের কাগজে বিক্রয় করা যাবে না বলে জানানো হয়। পাশাপাশি ছোঁয়াচে রোগে আক্রান্ত খাদ্যকর্মী দ্বারা কোনভাবে খাবার তৈরি ও পরিবেশন করা যাবে না। পরিবেশনের ক্ষেত্রে অবশ্যই মাথায় চুল ঢাকার ক্যাপ ও হ্যান্ড গ্লোবস পরিধান বিক্রয়কর্মীকে পরিধান করতে হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজবাড়ীতে মন্দিরের গেট নির্মাণে বাধা, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহবধু লাঞ্ছিতের অভিযোগ

রাজবাড়ী-২; বহিস্কারের পর জামানত হারালেন সাবেক এমপি নাসিরুল হক

রাজবাড়ী-২ আসনে সর্বোচ্চ ভোট পেয়ে নতুন ইতিগাস গড়লেন হারুন-অর-রশিদ

রাজবাড়ী-১ আসনে অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীতে ভোট কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জমাদি

ভোট দিতে চারদিনের ছুটতে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ, দৌলতদিয়া ঘাটে ভিড় 

রাজবাড়ী-২ বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে তিন উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়

রাজবাড়ী-২ আসনে বিএনপির হারুন-অর-রশিদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

গোয়ালন্দে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তরুণের

‘চাঁদাবাজদের মানুষ আর ভোট দিবে না’- জামায়াতে ইসলামী প্রার্থী নূরুল ইসলাম

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাত্যয় ঘটলে এ অঞ্চলের মানুষ বসে থাকবে না, আগুন জ্বলবে —আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম