Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

এবার রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানারের সঙ্গে টাঙানো হলো বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী: এবার রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছে। এছাড়া দলীয় কার্যালয়ে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, রাজবাড়ী জেলা কার্যালয়’ লেখা একটি ব্যানারও টাঙানো হয়েছে। ব্যানারে জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর ছবি বসানো রয়েছে।

বুধবার ভোরের কোন সময় টানানো হয়। ব্যানার এবং ছবিগুলো কখন টানানো হয়েছে কেউ দেখেনি। তবে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে মুখোশ পড়া কয়েকজন তরুণকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি হাতে নিয়ে ধরে থাকতে দেখা যায়। একই সঙ্গে তাঁদের ছবি কার্যালয়ের ভিতর লাগাতে দেখা যায়। ছবিতে ভোরের দিকে আলোর মতো দেখা যায়। তাতে ধারণা করা হচ্ছে ভোরের কোন এক সময় এসব লাগানো হয়।

বুধবার বেলা এগারটার দিকে রাজবাড়ী শহরের রেলগেট শহীদ স্মৃতি চত্ত্বরের পাশে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে দেখা যায়, কার্যালয়ের সামনে জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর সম্বলিত ব্যানার ঝুলছে। কার্যালয়ের ভিতর বঙ্গবন্ধু বা শেখ হাসিনার কোন ছবি নেই। কার্যালয়ের দ্বিতীয় তলায় উঠতেই পিলারের সঙ্গে ইংরেহী অক্ষরে লেখা ‘শেখ হাসিনা সিডিআই’। কার্যালয়ের ভিতর সজিব ওয়াজেদ জয়ের ছবি সম্বিলিত কয়েকটি পোস্টার সাটানো রয়েছে। দ্বিতীয় তলার ছাদের ওপর আগের দিন লাগানো যুবলীগের ব্যানারটি মুচড়িয়ে ফেলে রাখা হয়েছে।

স্থানীয় ফল ব্যবসায়ী রাসেল মিয়া বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকেও শুধু জাতীয় পতাকা টানানো ছিল, আর কিছু ছিল না। আজ সকালে দোকান খুলতে এসে দেখি কার্যালয়ের সামনে একটি ব্যানার টানানো হয়েছে। ধারণা করা হচ্ছে ভোরের দিকে কোন এক সময় ব্যানারটি লাগানো হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে দুই-তিনজন তরুণ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে কার্যালয়ের সামনে একটি ব্যানার টানায়। ব্যানারটিতে রাজবাড়ী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের ছবি সহ নাম লেখা হয়েছে।

এতে লেখা রয়েছে, “৫ আগষ্ট ২০২৪ এর পরে রাজবাড়ীতে প্রথম জয় বাংলা স্লোগান দেয় রাজবাড়ী জেলা যুবলীগ। এরপর থেকে বিভিন্ন সময়ে কেন্দ্রীয় নির্দেশনায় বিভিন্ন কর্মকা- চালিয়ে যাচ্ছে। রাজবাড়ী জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে রাজবাড়ী জেলা পার্টি অফিস শুভ উদ্বোধন করা হলো। উদ্বোধন করলেন রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের নেতৃত্বে নুরুজ্জামান মিয়া সোহেল।”

উল্লেখ্য, ৫ আগষ্টের পর থেকে আওয়ামী লীগ কার্যালয়ের প্রকাশ্যে কোনো সাংগঠনিক কার্যক্রম দেখা যায়নি। দীর্ঘ ১৮ মাস পর মঙ্গলবার হঠাৎ জাতীয় পতাকা উত্তোলন এবং উদ্বোধনী ব্যানার টানানো দেখা যায়।

এরপর বুধবার আওয়ামী লীগ নেতা সোহেল রানা টিপুর ছবি সম্বলিত ব্যানার এবং কার্যালয়ের ভিতর বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টানানো নিয়ে নতুন করে আলোচনা তৈরী হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল বলেন, আওয়ামী লীগ কার্যালয় পতাকা উত্তোলন, নতুন করে ব্যানার ও ছবি টানানোর বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে আমাদের জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজ খবর নিচ্ছেন। বিষযটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজবাড়ীতে মন্দিরের গেট নির্মাণে বাধা, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহবধু লাঞ্ছিতের অভিযোগ

রাজবাড়ী-২; বহিস্কারের পর জামানত হারালেন সাবেক এমপি নাসিরুল হক

রাজবাড়ী-২ আসনে সর্বোচ্চ ভোট পেয়ে নতুন ইতিগাস গড়লেন হারুন-অর-রশিদ

রাজবাড়ী-১ আসনে অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীতে ভোট কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জমাদি

ভোট দিতে চারদিনের ছুটতে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ, দৌলতদিয়া ঘাটে ভিড় 

রাজবাড়ী-২ বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে তিন উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়

রাজবাড়ী-২ আসনে বিএনপির হারুন-অর-রশিদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

গোয়ালন্দে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তরুণের

‘চাঁদাবাজদের মানুষ আর ভোট দিবে না’- জামায়াতে ইসলামী প্রার্থী নূরুল ইসলাম

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাত্যয় ঘটলে এ অঞ্চলের মানুষ বসে থাকবে না, আগুন জ্বলবে —আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম