Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. ভিন্ন স্বাদের খবর
  7. আলোচিত খবর

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম হলেন প্রতিমন্ত্রী, রাজবাড়ীতে আনন্দ মিছিল ও মিষ্টিমুখ

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯ রাজবাড়ী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় মঙ্গলবার রাতে শহরে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। শেষে নেতাকর্মীদের মাঝে মিষ্টিমুখ বিতরণ করা হয়।

দ্বিতীয় বারের মতো সংস্কৃতি প্রতিমন্ত্রী পেল রাজবাড়ীবাসী। এর আগে ১৯৯১ সালে বিএনপির অধ্যাপিকা জাহানারা বেগম রাজবাড়ী জেলায় প্রথমবার সংস্কৃতি প্রতিমন্ত্রী হয়েছিলেন।

মঙ্গলবার রাতে জেলা শ্রমিক দলের উদ্যোগে শহরে আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের ১ নং রেল গেট হয়ে পান্নাচত্ত্বর হয়ে বাজার এলাকা ঘুরে মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক মো. শাহ আলম প্রমূখ।

বক্তারা নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে শ্রমিক দলের কার্যালয়ের সামনে সবাইকে মিষ্টি খাওয়ানো হয়।

এ সময় সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আলম শেখ, সাধারণ সম্পাদক মজনু মোল্লা, পৌর শ্রমিক দলের সভাপতি হারুন অর রশিদ হারুন, সাধারণ সম্পাদক আনিসুর রহমান শাহীন সহ সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে দ্বিতীয় বারের মতো বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হন।  এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ২১৫। ২ লাখ ৭১ হাজার ৯০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের শতকরা হার ছিল ৬৩ দশমিক ২০ শতাংশ। এছাড়া প্রদত্ত গণভোট ছিল ২ লাখ ৭১ হাজার ৬৩১। এতে বৈধ ভোট ছিল ২ লাখ ৪৪ হাজার ৭৫০ এবং বাতিলকৃত ভোট ছিল ২৬ হাজার ৮৮১।

এ আসনে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে বিজয়ী হন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি পান ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার প্রার্থী মো. নূরুল ইসলাম পান ১ লাখ ১ হাজার ৯২ ভোট। প্রায় ৫৩ হাজার ৪৪৯ ভোটের ব্যবধানে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বিজয়ী হন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি রাজবাড়ী পৌরসভার তিনবার মেয়র নির্বাচিত হয়েছিলেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজবাড়ীতে মন্দিরের গেট নির্মাণে বাধা, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহবধু লাঞ্ছিতের অভিযোগ

রাজবাড়ী-২; বহিস্কারের পর জামানত হারালেন সাবেক এমপি নাসিরুল হক

রাজবাড়ী-২ আসনে সর্বোচ্চ ভোট পেয়ে নতুন ইতিগাস গড়লেন হারুন-অর-রশিদ

রাজবাড়ী-১ আসনে অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীতে ভোট কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জমাদি

ভোট দিতে চারদিনের ছুটতে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ, দৌলতদিয়া ঘাটে ভিড় 

রাজবাড়ী-২ বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে তিন উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়

রাজবাড়ী-২ আসনে বিএনপির হারুন-অর-রশিদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

গোয়ালন্দে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তরুণের

‘চাঁদাবাজদের মানুষ আর ভোট দিবে না’- জামায়াতে ইসলামী প্রার্থী নূরুল ইসলাম

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাত্যয় ঘটলে এ অঞ্চলের মানুষ বসে থাকবে না, আগুন জ্বলবে —আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম