Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

ভোট দিতে চারদিনের ছুটতে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ, দৌলতদিয়া ঘাটে ভিড় 

রাজবাড়ী মেইল ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ

Link Copied!

মইন মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে টানা চার দিনের ছুটিতে নিজ নির্বাচনীয় এলাকায় ফিরতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারো মানুষ। মঙ্গলবার সকাল থেকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ তাদের নিজ এলাকায় পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাড়িতে ফিরতে শুরু করেছে।

মঙ্গলবার দুপুরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় দেখা যায়, মোটরসাইকেল, পরিবহন, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহনে আগত মানুষেরা ফেরি হতে নেমে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে।

এদিকে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি লঞ্চের পাশাপাশি ফেরিতে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সরকারের নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। এছাড়া সাপ্তাহিক শুক্রবার ও শনিবার সরকারিভাবে সাধারণ ছুটি রয়েছে। এ নিয়ে টানা ৪ দিনের ছুটি পেয়ে বাড়িতে ফিরতে শুরু করেছেন এ অঞ্চলের বসবাসরত মানুষ।

দৌলতদিয়ার ৭ নম্বর ফেরি ঘাটে চুয়াডাঙ্গাগামী যাত্রী কুদ্দুস মিয়া বলেন, আগামী ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জেলার সংসদীয় আসনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাড়ি যাচ্ছি।  তিনি আরও বলেন, দেশজুড়ে পরিবর্তনের হাওয়া বইছে। আশাকরি ন্যায় ও ইনসাফ বিবেচনায় সৎ ও যোগ্য প্রার্থীকে নিজে ভোট দিবো এবং পরিবারের সকলকে ভোট দিতে উৎসাহিত করবো।

দৌলতদিয়া লঞ্চ ঘাটে গাজীপুর হতে আগত খুলনার পাইকগাছাগামী গার্মেন্টস কর্মী মানিক শেখ বলেন, নির্বাচন উপলক্ষে বেশ কয়েকদিন ছুটি পেয়েছি। ভোট দেওয়া আমার নাগরিক অধিকার। এ জন্য নিজ এলাকায় পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, জাতীয় নির্বাচন উপলক্ষে গতকাল সোমবার রাত থেকেই মানুষ আসতে শুরু করেছে। নির্বাচনীর ছুটিতে ভোট দিতে আসা ঘরেফেরা মানুষের চাপ বেড়েছে। তবে ঘাটে কোন যানবাহনের জট নেই। দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া পাটুরিয়াগামী অধিকাংশ ফেরি অল্প কিছু গাড়ি নিয়ে ছেড়ে যাচ্ছে। বর্তমানে এ নৌরুটে ছোট-বড় ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজবাড়ীতে মন্দিরের গেট নির্মাণে বাধা, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহবধু লাঞ্ছিতের অভিযোগ

রাজবাড়ী-২; বহিস্কারের পর জামানত হারালেন সাবেক এমপি নাসিরুল হক

রাজবাড়ী-২ আসনে সর্বোচ্চ ভোট পেয়ে নতুন ইতিগাস গড়লেন হারুন-অর-রশিদ

রাজবাড়ী-১ আসনে অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীতে ভোট কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জমাদি

ভোট দিতে চারদিনের ছুটতে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ, দৌলতদিয়া ঘাটে ভিড় 

রাজবাড়ী-২ বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে তিন উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়

রাজবাড়ী-২ আসনে বিএনপির হারুন-অর-রশিদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

গোয়ালন্দে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তরুণের

‘চাঁদাবাজদের মানুষ আর ভোট দিবে না’- জামায়াতে ইসলামী প্রার্থী নূরুল ইসলাম

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাত্যয় ঘটলে এ অঞ্চলের মানুষ বসে থাকবে না, আগুন জ্বলবে —আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম