Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. ভিন্ন স্বাদের খবর
  7. আলোচিত খবর

রাজবাড়ীতে ছাত্রলীগের নির্বাচন বিরোধী ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল

রাজবাড়ী মেইল ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিলের ভিডিও শুক্রবার দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিরোধীতা করে এবং শেখ হাসিনার আগমন উল্লেখ করে মিছিল থেকে শ্লোগান দেওয়া হয়। শহরের বড়পুল এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে মিছিলটি দেখা যায়।

১ মিনিট ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ভোরের কোন এক সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে বিক্ষোভ করছেন। এ সময় সড়ক দিয়ে যানবাহন আসা যাওয়া করছিল এবং আশপাশের দোকানগুলোতে বাতি জ্বলতে দেখা যায়। মিছিলে অংশ নেওয়া বেশির ভাগের মাথায় সাদা কাপড় দিয়ে বাধা। এ সময় তারা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে। অবৈধ নির্বাচন মানিনা, মানবোনা। রাজবাড়ী জেলা ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব। আমরা সবাই মুজিব সেনা, ভয় করিনা বুলেট বোমা।”নানা শ্লোগান দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা নির্বাচন বয়কটের ডাক দেয়। তাঁরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেও শ্লোগান দেয়।

শুক্রবার দুপুরে ভিডিওটি বাংলাদেশ ছাত্রলীগের ফেসবুক পেইজ, রাজবাড়ী জেলা ছাত্রলীগের ফেসবুক পেইজসহ অনেক নেতাকর্মী শেয়ার করেন। রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম শেয়ার করেন। এ বিষয়ে জাহিদুল ইসলামের ফেসবুক ম্যাসেঞ্জারে একাধিবার ক্ষুদে বার্তা প্রেরণ করা সহ তাঁকে ফোন করলে তিনি ফোন ধরেননি। এমনকি ক্ষুদে বার্তার কোন জবাব না দেওয়ায় তাঁর কোন মন্তব্য জানা যায়নি। এছাড়া রাজবাড়ী ছাত্রলীগ সভাপতি মো. শাহিন শেখ সম্প্রতি কাতার যাবার প্রাক্কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলা কারাগারে রয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি শেয়ার করা এক ছাত্রলীগের নেতা বলেন, আমরা আজ শুক্রবার ভোরের দিকে মিছিলটি দিয়েছি। আমাদের প্রায় অর্ধশত নেতাকর্মী মিছিলে উপস্থিত ছিলেন। মিছিল থেকে আমাদের স্পষ্ট বার্তা আওয়ামী লীগ নিয়ে আগামীতে বাংলাদেশে ভোট হতে হবে। সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হোক।

ফেসবুকে ছাড়া ভিডিও প্রসঙ্গে জানতে চাইলে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অবৈধ সরকারের এক পক্ষের নির্বাচন আমরা মানিনা। যে কারনে ছাত্রলীগের নেতাকর্মীরা আজ শুক্রবার ভোরের দিকে রাজবাড়ী শহরের বড়পুল এলাকায় মিছিলটি বের করে। দুপুরের দিকে মিছিলের ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছে। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকা কি হবে আগামী দুই-চারদিন পর ষ্পষ্ট নির্দেশনা পাওয়া যাবে।

ভিডিও সম্পর্কে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শামসুল হক বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ভিক্ষোভ মিছিলের ভিডিওটি আমাদের নজরে এসেছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি। প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানতে পেরেছি এটি শুক্রবার ভোরের কোন এক সময় মিছিলটি হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার