Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ৬ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

রাজবাড়ী-২ আস‌নে স্বতন্ত্র প্রার্থী না‌সিরুল হক সাবুর ইশতেহার ঘোষণা, প্রচা‌রে বাধা প্রদানের অভিযোগ

রাজবাড়ী মেইল ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আস‌নের স্বতন্ত্র প্রার্থী মো. না‌সিরুল হক সাবু নির্বাচণী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পাংশা উপ‌জেলার নিজ বা‌ড়ি‌তে সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন না‌সিরুল হক সাবুর ভাই এ আর মাহমুদুল হক রো‌জেন।

নাসিরুল হক সাবু সাবেক সংসদ সদস্য, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তবে দলীয় ধানের শীষের প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করায় দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে ২১ জানুয়ারি তাঁকে (নাসিরুল হক সাবু) দলের প্রাথমিক পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

নাসিরুল হক সাবুর ইশতেহারে অ‌ঙ্গিকারগু‌লো হ‌লো- ১. শিক্ষা ও তরুণ‌দের জন‌্য অ‌ঙ্গিকার, ২. নারীদের জন্য অঙ্গীকার, ৩. বয়ষ্ক ও প্রতিবন্ধীদের জন্য অঙ্গীকার, ৪. পেশাজীবি ও শ্রমিকদের জন্য অঙ্গীকার, ৫. শিশুদের জন্য অঙ্গীকার, ৬. কৃষকদের জন্য অঙ্গীকার, ৭. ব্যবসায়ীদের জন্য অঙ্গীকার, ৮. অমুসলিমদের জন্য অঙ্গীকার এবং ৯. সার্বজনীন অঙ্গীকার।

সংবাদ স‌ম্মেল‌নে স্বতন্ত্র প্রার্থীর প্রধান এ‌জেন্ট এ‌বিএম না‌জিমু‌দ্দিন আহ‌ম্মেদ অ‌ভি‌যোগ ক‌রেন, বিএন‌পির ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. হারুন-অর-র‌শি‌দের সমর্থকেরা তা‌দের নির্বাচনী প্রচারণার বাধা ও হুম‌কি দি‌য়ে আস‌ছেন। এ বিষ‌য়ে তিনি প্রশাস‌নের সার্বিক সহ‌যো‌গিতা কামনা ক‌রেন।

এ সময় রাজবাড়ী-২ আস‌নের স্বতন্ত্র প্রার্থী না‌সিরুল হক সাবু, সাবেক এমপি ছদরুল আমিন হাবিব, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম হোসেন মুরাদ সহ তাঁর সমর্থিত নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার

রাজবাড়ীতে বড়ই দেওয়ার লোভ দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, গ্রেপ্তার নেই

জামায়াতের সাথে জোট, ফেসবুকে ঘোষণা দিয়ে এনসিপি নেতার পদত্যাগ