Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ৬ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ী মেইল ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে অপেক্ষমান বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামক একটি বড় ফেরি থেকে এক পদ্মা নদীতে লাফ দিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে দৌলতদিয়ার ৩নম্বর ঘাটে অপেক্ষমান ওই ফেরি থেকে এ দুর্ঘটনাটি ঘটে। আজ বুধবার সকাল দশটা থেকে পুনরায় অভিযান কার্যক্রম শুরু করে দুপুর পর্যন্ত তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

নিখোঁজ ওই ব্যক্তির নাম রেজাউল শিকদার (৩৫)। তিনি গোয়ালন্দ উপজেলার বাহির দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়ার মৃত মহিউদ্দিন শিকদারের ছেলে। একাধিক প্রত্যক্ষদর্শীর দাবি, যানবাহন লোডের জন্য অপেক্ষমান রো রো (বড়) ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’ নামক ফেরির পন্টুনে জুয়াড়ি চক্রের কয়েকজনের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে পদ্মা নদীতে লাফ দেন তিনি। তবে স্বজনদের দাবি, প্রতিপেক্ষের লোকজন তাঁকে নদীতে ফেলে দিয়েছে।

প্রত্যক্ষদর্শী ফেরিঘাট এলাকার বাসিন্দা রিয়াজুল শেখ জানান, মঙ্গলবার বিকেলে সাড়ে তিনটার দিকে ৩নম্বর ঘাটে অপেক্ষমান বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফেরিতে জুয়াড়িরা জুয়া খেলার টাকা নিয়ে এক যাত্রীর সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে রেজাউল শিকদার নামক স্থানীয় এক যুবক ফেরির পন্টুন থেকে পদ্মা নদীতে লাফ দেন। সঙ্গে সঙ্গে টাকা খোয়ানো ওই যাত্রীও নদীতে লাফ দেন। পরে ঘাটে থাকা লোকজন ওই যাত্রীকে টেনে তুলতে সক্ষম হলেও রেজাউলকে টেনে তোলার আগে সে নদীতে তলিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।

নিখোঁজ রেজাউলের বড় ভাই হারুন শিকদার ও রবিউল শিকাদর বলেন, জমি নিয়ে জুয়াড়ি চক্রের হোতাদের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের বিরোধ চলছে। এ নিয়ে মামলা হয়েছে এবং তারা জেলও খেটেছেন। তাঁদের ধারণা, পরিকল্পিতভাবে রেজাউলকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। কারণ, অন্য যাত্রীকে টেনে উদ্ধার করলেও রেজাউলকে ইচ্ছাকৃতভাবে উদ্ধার করা হয়নি। আমার ভাইকে খুঁজে পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব।

জানতে চাইলে ফেরির দ্বিতীয় মাষ্টার হাসান আলী বলেন, ফেরিতে এমন অপ্রতিকার ঘটনা ঘটেনি। তবে মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে দৌলতদিয়ার তিন নম্বর ঘাটে ফেরিটি যানবাহন লোডের অপেক্ষায় ছিল। পরবর্তীতে স্থানীয়দের থেকে এমন ঘটনা শুনেছেন।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ত্রিনাথ সাহা বলেন, সাড়ে চারটার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে জানতে পারেন ফেরিতে জুয়াড়িরা কৌশলে এক যাত্রীর টাকা হাতিয়ে নেয়। ওই যাত্রীর সাথে জুয়াড়িদের ধস্তাধস্তির এক পর্যায়ে প্রথমে রেজাউল শিকদার নদীতে লাফ দেন। তাঁকে ধরতে গিয়ে ওই যাত্রীও নদীতে লাফ দেন। এ সময় যাত্রীকে টেনে তুলতে পারলেও রেজাউলের কোনো সন্ধান পায়নি। যাত্রীটি ওই ফেরিতে মানিকগঞ্জের পাটুরিয়া চলে যাওয়ায় তাঁকে পাওয়া যায়নি।

ত্রিনাথ সাহা আরও জানান, পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিস এবং মানিকগঞ্জ ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তবে নিখোঁজ রেজাউল শিকদারের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ৪টি মাদক মামলা, মানিকগঞ্জ ও গোয়ালন্দ ২টি ছিনতাই এবং গোয়ালন্দে ১টি জুয়া আইনে মামলা রয়েছে।

ডুবুরি দলের প্রধান মনিকগঞ্জের আরিচা স্থলকাম নদী ফায়ার ষ্টেশনের লিডার জয়নাল আবেদনী জানান, মঙ্গলবার রাত সাড়ে ৭টা পর্যন্ত ছয় সদস্যের ডুবুরি দল অভিযান চালিয়ে নিখোঁজ ব্যক্তির কোন সন্ধান পায়নি। আমরা আজ বুধবার সকাল দশটা থেকে পুনরায় তাঁর সন্ধানে ছয় সদস্যের দল অভিযান শুরু করছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার

রাজবাড়ীতে বড়ই দেওয়ার লোভ দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, গ্রেপ্তার নেই

জামায়াতের সাথে জোট, ফেসবুকে ঘোষণা দিয়ে এনসিপি নেতার পদত্যাগ