Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ৬ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ী মেইল ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ৯ম জাতীয় পে-স্কেল এর বাস্তবায়‌নের দা‌বি‌তে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় রেল লাইনে ট্রেন আটকে বিক্ষোভ করেছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদ ও রাজবাড়ী জেলা শাখা।

সকালে বিক্ষোভ চলাকালে ১০টা ৪০ মিনিটের দিকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী ষ্টেশনে এসে পৌছে। এ সময় আন্দোলনকারীরা প্রায় ১৫ মিনিট রেল লাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকলে ট্রেনটি স্টেশনে অবস্থান করে। তারা বিক্ষোভ মিছিল করতে করতে রাজবাড়ী রেলওয়ে স্টেশন আসে। এ সময় তাদের সাথে যুক্ত হয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখা।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি সেকেন পাট্টাদার এবং বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন রাজবাড়ী জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন। এ সময় রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সহ অনেকেই উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, অন্তবর্তীকালীন সরকার আমাদের প্রথম থেকে আশ্বাস দিয়ে আসছিলেন পে-স্কেল দেওয়ার জন্য। পে-স্কেল দেওয়ার জন্য পে-কমিশন গঠন করেছিলেন। কিন্তু তারা তা বাস্তবায়ন করেননি। সারা বাংলাদেশে সরকারি কর্মকর্তাদের বেতন স্কেল নিয়ে বাহানা করা হচ্ছে। আমাদের যে বেতন স্কেল দেওয়া হচ্ছে সেটি ২০১৫ সালের নিয়ম অনুযায়ী। কিন্তু এর ধারাবাহিকতা হচ্ছে পাঁচ বছর পর পর পে স্কেল দেয়। ২০১৫ সাল থেকে আজ ২০২৬ সাল পর্যন্ত ১১ বছর আমাদের আগের পে-স্কেল দেওয়া হচ্ছে। কিন্তু দ্রব্যমূল্যোর দাম কয়েক ধাপ অনুযায়ী বৃদ্ধি পেয়েছে কিন্তু আমাদের বেতন এখনো বৃদ্ধি পাচ্ছে না। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো। পরে আন্দোলনকারীরা সরে গেলে ১১টার আগেই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী স্টেশন ছেড়ে যায়।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার

রাজবাড়ীতে বড়ই দেওয়ার লোভ দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, গ্রেপ্তার নেই

জামায়াতের সাথে জোট, ফেসবুকে ঘোষণা দিয়ে এনসিপি নেতার পদত্যাগ