
হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মেসার্স রাবেয়া এন্টারপ্রাইজ ব্রিকস (আরএন্ডবি) ব্রিকসের মালিক মো. নাসির উদ্দিন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী শহরের বড়পুল এলাকার একটি অভিজাত রেস্তোরাঁর তৃতীয় তলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইটভাটার মালিক হাজী মো. নাসির উদ্দিন বলেন, ২০২৩ সালে ২০ লক্ষ টাকা দিয়ে আমি স্থানীয় মো. তরিকুল ইসলামের মালিকানাধীন সততা ব্রিকস ইট ভাটাটি ক্রয় করি। ক্রয় করার পর তার সকল কাগজপত্র আমার নিকট হস্থান্তর করে দেন। এরপর প্রতিষ্ঠানটি নতুন রূপে তৈরি করে মেসার্স রাবেয়া এন্টারপ্রাইজ (আরএন্ডবি) নাম দিয়ে বর্তমানে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা কর আসছিলাম। আমার ভাটায় প্রায় দুইশ শ্রমজীবী মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু সম্প্রতি লোভের বশবর্তী হয়ে, জোরপূর্বকভাবে প্রভাব বিস্তার করে ভাটার পূর্বের মালিক তরিকুল ইসলাম ইটভাটাটি তিনি অবৈধভাবে দখল করার চেষ্টা করছেন। এমনকি এ জন্য তিনি আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও হয়রানি মূলক ৮টি মামলা দিয়ে আমাকে আর্থিক ক্ষতিগ্রস্থ করেছেন। এছাড়া তিনি লোকজন দিয়ে আমাকে শারীরিকভাবে নির্যাতন ও মারধর করেছেন। আমার নামে দায়ের করা ৮টি মামলার মধ্যে ৭টি মামলা মিথ্যা বলে প্রমাণিত হয়ে খারিজ হয়ে যায়।
সর্বশেষ রাজবাড়ীর সহকারী জজ আদালতে আরেকটি দেওয়ানি মামলা করেছে। সে বিভিন্ন কৌশলে আমার চলমান ভাটাটি বন্ধ করার জন্য গত ২৬ জানুয়ারী কোর্ট থেকে একটি স্থগিতাদেশ অর্ডার করিয়ে নেই। যার কারণে আমার রানিং ভাটাটি বন্ধ হয়ে গেছে। প্রায় দুই শত লোক বেকার হয়ে গেছেন। তাই আমি অবিলম্বে এই মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে ইটভাটার মালিক নাসির উদ্দীনের বড় ভাই মোহাম্মদ আইয়ুব এবং তাঁর আত্মীয় মাওলানা সুলাইমান উপস্থিত ছিলেন।