
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাবড়ি সহ মো. হাফিজুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করছে। তাঁকে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। হাফিজুল ইসলাম রাজবাড়ী পৌরসভার বিনোদপুর মহল্লার জসিম উদ্দিন বুলুর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।
ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) মফিজুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে হাফিজুল ইসলামকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ইদানীং মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। এ সময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবাবড়ি উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে আজ বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।