মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য ও সৃজনশীল নেতৃত্বে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় ঢাকা বিভাগের ১২৩টি উপজেলার মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে রাজবাড়ী জেলার তিন উপজেলা। ২০২৬ সালের মে মাসের পারফরম্যান্স মূল্যায়নে নাগরিক সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ৮৯ শতাংশ সফলভাবে সম্পন্ন করায় প্রথম স্থান অধিকার করেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, ৮৭ শতাংশ কার্যক্রম সম্পন্ন করায় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান দ্বিতীয় এবং ৮৬ শতাংশ কার্যক্রম সম্পন্ন করায় রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায় তৃতীয় হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে ৯২ শতাংশ কার্যক্রম সম্পন্ন করায় বালিয়াকান্দির ইউএনও প্রথম, ৮৯ শতাংশ কার্যক্রম সম্পন্ন করায় রাজবাড়ী সদর ইউএনও দ্বিতীয় এবং ৮০ শতাংশ কার্যক্রম সম্পন্ন করায় কালুখালীর ইউএনও তৃতীয় স্থান অধিকার করে। তার আগে ফেব্রæয়ারি মাসে ঢাকা বিভাগে প্রথম হয়েছিল রাজবাড়ী সদর ইউএনও। জানা গেছে, জনগনের দোরগোড়ায় দ্রæত সেবা পৌঁছে দিতে উপজেলাগুলো নানা উদ্যোগ গ্রহণ করে। দ্রæত সময়ে নির্ভুল নিবন্ধন সম্পন্ন, অনলাইনে সেবা সহজীকরণ, ইউনিয়ন পর্যায়ে তদারকি জোরদার, সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিসহ নানা উদ্যোগ গ্রহণ করে। এসব কার্যক্রম পরিচালনায় ২০২৬ সালের মে মাসে পারফরম্যান্স মূল্যায়নে ঢাকা বিভাগে প্রথম স্থান অধিকার করে গোয়ালন্দ উপজেলা, দ্বিতীয় বালিয়াকান্দি উপজেলা এবং তৃতীয় রাজবাড়ী সদর উপজেলা। ইউএনও সাথী দাস বলেন, ঢাকা বিভাগের মধ্যে রাজবাড়ীর তিনটি উপজেলা সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন ৮৯ শতাংশ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় গোয়ালন্দ প্রথম হয়েছে। জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদ সচিব, পরিবার পরিকল্পনা বিভাগসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফলতা এসেছে। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ইউএনও চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, এর আগে ঢাকা বিভাগে বালিয়াকান্দি উপজেলা সেরা এবং এবার দ্বিতীয় হয়েছে। সফলতার পিছনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবার পরিকল্পনা বিভাগ, সকল ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশ সদস্যদের ভূমিকা সবচেয়ে বেশি। বালিয়াকান্দি উপজেলাকে আধুনিক ও জনবান্ধন করার লক্ষে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
অনলাইন জরিপ
রাজনীতি
নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও শঙ্খলা ভঙের অভিযোগে বিএনপি নেতা আইয়ুব খানকে দল থেকে বহিস্কারাদেশে সাবেক নেতাদের স্বাক্ষর নিয়ে উপজেলা বিএনপির বর্তমান কমিটি পাল্টা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সোমবার (৮ জুন) রাতে উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ ও সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ স্বাক্ষরিত দলীয় প্যাডে বহিস্কারকে ‘দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী’ উল্লেখ করেন। আইয়ুব আলী খান গোয়ালন্দ উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির ৬৪ নম্বর সদস্য ও দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যও ছিলেন। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ জুন স্বাক্ষরিত আইয়ুব খার বহিস্কার সংক্রান্ত বিজ্ঞপ্তি গোয়ালন্দ উপজেলা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। উপজেলা বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আইয়ুব খাকে নির্বাহী কমিটির কিছু সদস্য তাঁদের সাবেক পদপদবি ব্যবহার করে বহিস্কার সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেন। যা সম্পূর্ণ দলীয় গঠনতন্ত্র ও শঙ্খলা পরিপন্থী। বহিস্কারাদেশ একমাত্র উপজেলা বিএনপির সুপারিশক্রমে জেলা বিএনপি কার্যকর করতে পারেন। ভবিষ্যতে দলের সুনাম ক্ষুণ্ন এবং সমালোচনার সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকার নির্দেশ দেন। এহেন কর্মকাণ্ড কেউ পুনরায় করলে দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। আইয়ুব আলী খার ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে দলীয় শৃৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সু-নির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে দল তাঁর বিরুদ্ধেও কার্যকর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে ৬ জুন সন্ধ্যায় উপজেলা বিএনপির অপর অংশ (প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম গ্রুপ) জরুরি বৈঠকের সিদ্ধান্তে তাঁদের সমর্থিত বিএনপি নেতা আইয়ুব খাঁনকে দলের সাধারণ সম্পাদক ও সদস্য পদ থেকে বহিস্কার করে। যা ওইদিন থেকে কার্যকর হবে। বহিস্কারাদেশে গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. রোস্তম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নাজিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম ফকির স্বাক্ষর করেন। উপজেলা বিএনপির সাবেক নেতাদের বহিস্কারাদেশের বিজ্ঞপ্তি রোববার (৭ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো হয়। পাশাপাশি তাঁরা নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে ব্যাপক সমালোচনা ও আলোচনার জন্ম দেয়। জানতে চাইলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সুলতান নুর ইসলাম বলেন, ‘দলের হাই কমান্ডের নির্দেশে তাঁকে বহিস্কার করা হয়েছে। আমাদের কেউ দোষ করলে সমালোচনার ঝড় উঠে। অপরাধের ব্যবস্থা নিয়েছি বলে গঠনতন্ত্রের কথা উঠছে। দল কারো অপরাধ মেনে নিবে না। তারাই কি গঠনতন্ত্র মানছেন? উপজেলা বিএনপি আমাদের বাদ রেখে কয়েক বছর আগে একতরফা কমিটি করেছে।’ প্রসঙ্গত, ঈদুল আজহার ছুটিতে দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসের কম্পিউটার, মনিটর, আইপিএস, বৈদ্যুতিক মোটরপাম্পসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়। ৩১ মে দৌলতদিয়া ক্যানালঘাট এলাকায় অবস্থিত বিএনপি নেতা আইয়ুব খানের ভাঙরি দোকানে অভিযান চালিয়ে সেসব চোরাই মালামাল জব্দ ও একজনকে আটক করে। খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন ও শৃৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আইয়ুব আলী খাঁন নামের বিএনপি নেতাকে বহিস্কার করা হয়েছে। তিনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির ৬৪ নম্বর সদস্য। রোববার (৭ জুন) রাতে দলীয় প্যাডে গোয়ালন্দ উপজেলা বিএনপি ও কৃষকদলের পাঁচ নেতার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে। সাবেক নেতাদের স্বাক্ষরিত বহিস্কারাদেশের বিষয়টি রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা ও সমালোচনা শুরু হয়। বহিস্কারাদেশে বলা হয়, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব খাঁনের দীর্ঘ আন্দোলন সংগ্রামে ভূমিকা অনস্বীকার্য। অত্যন্ত দুঃখের ও পরিতাপের বিষয় ২০২৪ সালের ৫ আগষ্টের পর আপনার এবং পরিবারের সদস্যদের বিতর্কিত কর্মকাÐের কারনে বিএনপি জনগনের কাছে বিব্রত, বিতর্কিত এবং নীতিগতভাবে ক্ষতি হয়েছে। আপনার ব্যক্তিগত ব্যবসায়ীক প্রতিষ্ঠানের বিতর্কিত কর্মকাণ্ডের কারনে আইন-শৃঙ্খলা সংস্থার কাছে দলের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুন্ন হয়েছে। এমতবস্থায় দলের হাইকমাÐের নির্দেশক্রমে আজ (৬ জুন) বিকেলে স্থানীয় বিএনপির অস্থায়ী কার্যালয়ে বৈঠকে সর্বসম্মতিক্রমে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক থেকে অব্যাহতি ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়, আজ থেকে কার্যকর হবে। এখন থেকে আপনি বিএনপির সদস্য নন এবং কোন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না। দলের ভাবমূর্তি উজ্জল করার জন্য দল আপনার বিরুদ্ধে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। দলীয়প্যাডে বহিস্কারাদেশে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. রোস্তম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম ফকির স্বাক্ষর করেন। বহিস্কারাদেশের পর নাজিরুল ইসলাম তিতাস রাতেই নিজের ফেসবুক আইডিতে ছবিসহ বিজ্ঞপ্তি পোষ্ট করলে কমেন্টে বহিস্কারাদেশ নিয়ে অনেকে পাল্টা প্রশ্ন ছুড়েন। আইয়ুব আলী খান বর্তমান উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির ৬৪ নম্বর সদস্য। উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ বলেন, ‘আইয়ুব আলী খান দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির ৬৪ নম্বর সদস্য। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে নিয়ম অনুযায়ী উপজেলা বিএনপি বহিস্কারের সুপারিশ করে জেলা কমিটির কাছে পাঠাবে। সাবেক নেতারা কিভাবে বহিস্কার করতে পারেন আমার জানা নেই।’ উল্লেখ, ঈদুল আজহার ছুটিতে দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসের কম্পিউটার, মনিটর, আইপিএস, মোটরপাম্পসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়। ৩১ মে দৌলতদিয়া ক্যানালঘাট এলাকায় বিএনপি নেতা আইয়ুব আলী খানের ভাঙরি দোকানে অভিযান চালিয়ে সেসব চোরাই মালামাল জব্দ ও একজনকে আটক করে। খবরটি প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার ১২নং সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমানকে হাট ও বাজারের দোকান বরাদ্দ-সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। এর আগে গত ১ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপ-সচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই সাময়িক বরখাস্ত করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ১২নং সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিকুর রহমানের বিরুদ্ধে রামনগর হাট ও বাজারের দোকান বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। যেহেতু আশিকুর রহমানের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে আইন বহির্ভূত। সেহেতু, চেয়ারম্যান আশিকুর রহমান কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) এর (খ) ও (ঘ) ধারায় অপরাধ সংঘটিত করায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী উল্লিখিত চেয়ারম্যানকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।অপরদিকে, আরেক চিঠিতে ইউপি চেয়ারম্যান আশিকুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, আশিকুর রহমানের বিরুদ্ধে রামনগর হাট ও বাজারের দোকান বরাদ্দ-সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার বিভাগের ১ জুন ৩৯৭ সংখ্যক প্রজ্ঞাপনে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার অপরাধ সংঘটিত করায় তাঁকে কেন তাঁর পদ থেকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাবপত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক, রাজবাড়ী এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠিয়ে নিশ্চিত করে নির্দেশক্রমে নির্দেশনা দেওয়া হয়েছে।এ বিষয়ে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, দুর্নীতির অভিযোগে সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি আমি হাতে পেয়েছি। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায় দেড় মাস আগে জাহাঙ্গীর মল্লিক (৩৭) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করে দূবৃত্তরা। এ ঘটনায় এজাহারভুক্ত ৯ জন আসামির মধ্যে ৭ জন ইতিমধ্যে জামিন নিয়ে এসেছে। ১ ও ২ নং আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশকে বারবার তথ্য জানালেও গ্রেপ্তার করছে না। উপরন্তু আসামীরা মামলা তুলে নিতে জাহাঙ্গীরের পরিবারকে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। ঢাকা, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা করার পরও জাহাঙ্গীরের অবস্থার উন্নতি হচ্ছে না। ইতিমধ্যে তার অবস্থার গুরুতর অবনতি হয়েছে। বাড়িতে থেকে অর্থাভাবে মৃত্যুর সাথে পান্জা লড়ছেন তিনি। মামলার ১ নং আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান জাহাঙ্গীরের ভুক্তভোগী পরিবার।শনিবার (৬ জুন) বেলা এগারোটায় গোয়ালন্দ শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে এক সংবাদ সম্মেলন করে জাহাঙ্গীরের ভুক্তভোগী পরিবার উপরোক্ত অভিযোগ ও দাবি করেন।।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রায় দেড় মাস আগে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। উক্ত বিরোধের জের ধরে গত ২৬ এপ্রিল মানিক ও আলাম সহ ৮/৯ জন লোক জাহাঙ্গীরের বাড়িতে এসে হামলা করে। তারা জাহাঙ্গীরকে চাইনিজ কুড়াল দিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। তাকে প্রথমে ফরিদপুর পরে ঢাকায় চিকিৎসা করানো হয়। বর্তমানে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, কথা বলতে পারছে না। কাউকে চিনতেও পারছে না। শরীর কঙ্কালের মতো হয়ে গেছে।এ ঘটনায় থানায় করা মামলায় ৯ জন আসামির মধ্যে ৭ জন জামিনে আছে। কিন্তু মামলার ১ ও ২ নম্বর আসামি মানিক মোল্লা (৩০) ও আলম মন্ডল (৪৫) বাইরে থাকলেও পুলিশ তাদের আটক করছে না। আসামিদের অবস্থান জানালেও পুলিশ তাদের আটক করছেনা। তাছাড়া আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। ১ নং আসামি রিপন মোল্লা একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী বলে অভিযোগ করা হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আহত যুবক জাহাঙ্গীর, তার বোন রাহিমা খাতুন, মা মহিরন বেগম, বড় ভাই ও মামলার বাদী মকিম মল্লিক ও স্ত্রী আছমা বেগম।অভিযোগের বিষয়ে মামলার ১ নং আসামী মানিক মোল্লা মুঠোফোনে দাবি করেন, জাহাঙ্গীর একজন মাদক সেবনকারী। তাকে মাদক সেবনে নিষেধ করলে ঘটনার সুত্রপাত হয়। আমার বিরুদ্ধে করা অভিযোগগুলো সঠিক নয়। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, মামলায় ৯ জন এজাহারভুক্ত আসামীর মধ্যে ৭ জন বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে এসেছেন। ১ ও ২ নং আসামির জামিন হয়নি। তারা পলাতক রয়েছে। পুলিশ তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। ভিকটিম জাহাঙ্গীরের অবস্থা খুবই গুরুতর। তাকে ন্যায় বিচার পাইয়ে দিতে আমরা আন্তরিক আছি। তবে পরিবারের অভিযোগগুলো সঠিক নয়।
হেলাল মাহমুদ ও ফিরোজ আহম্মেদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটে আবারও যাত্রীবাহি বাসডুবি ঘটেছে। শুক্রবার সকালে কুষ্টিয়া থেকে আসা ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ নামক পরিবহন ৭নম্বর ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির র্যাম ভেঙে নদীতে পড়ে যায়এ সময় বাসে থাকা চালক ও তাঁর সহকারীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তার আগে যাত্রীরা নেমে যাওয়ায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। বিআইডবিøউটিএর উদ্ধারকারী জাহাজ হামজার প্রায় আড়াই ঘন্টা চেষ্টায় ১২টার দিকে বাসটি টেনে ঘাটে থাকা কে-টাইপ ফেরি করবীতে তোলা হয়।এদিকে বাসডুবির ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় থেকে তিন সদস্যের কমিটিতে মন্ত্রণালয়ের একজন যুগ্ম-সচিবকে প্রধান করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন থেকে সাত সদস্যের পৃথক তদন্ত কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে প্রধান ও গোয়ালন্দের ইউএনওকে সদস্য সচিব করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে গত ২৫ মার্চ বিকেলে দৌলতদিয়ার তিন নম্বর ফেরি ঘাটে সৌহার্দ্য পরিবহন নামক যাত্রীবাহি বাসডুবি ঘটে। এতে ২৬ জন বাসযাত্রী প্রাণ হারায়। ওই সময় জেলা প্রশাসন থেকে পাঁচ সদস্য এবং নৌপরিবহন মন্ত্রণালয় থেকে ছয় সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন গণমমাধ্যমে প্রকাশ না করলেও গত ১৭ মে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিসহ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম ‘চালকের অদক্ষতা ও ত্রæটিযুক্ত যান’কে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেন।এদিকে শুক্রবার বেলা তিনটার দিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা পরিদর্শন করেন। এ সময় মন্ত্রণালয়ের উর্দ্বোতন কর্মকর্তা, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, নৌপুলিশ ফরিদপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়াসহ বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএর কর্মকর্তারা দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, গত ২৫ মার্চ ফেরিঘাটে বাসডুবির ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনে বেশকিছু সুপারিশের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। যার ফলশ্রæতিতেই আজকের এই দুর্ঘটনায় কোন প্রাণহানি ঘটেনি। এক্ষেত্রে যাত্রীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাঁরা আমাদের আহ্বানে সারা দিয়ে ফেরিতে ওঠার আগে নেমেছেন। এছাড়া ঘাট আধুনিকায়নে প্রয়োজনে সিসি ক্যামেরা বসানো হবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একজন যুগ্ম-সচিবকে প্রধান করে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি ও জেলা প্রশাসন থেকে সাত সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তারা প্রতিবেদন দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে যাওয়া ‘এসবি সুপারডিলাক্স’ নামক যাত্রীবাহি পরিবহন প্রায় আড়াই ঘন্টা পর বেলা বারোটার দিকে টেনে তোলা হয়। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা বাসটিকে ঘাটে থাকা কেটাইপ ফেরি ‘করবীর’ ওপর টেনে তোলে। এ সময় বাসযাত্রীদের মালামাল ছাড়া কিছুই পাওয়া যায়নি। আহত অবস্থায় বাসচালক ও সহকারীকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে শুক্রবার (৫ জুন) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে র্যাম ভেঙ্গে পন্টুন থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। তার আগে ঘাট সংশ্লিস্ট আইনশৃঙ্খলা বাহিনী ও বাসের ষ্টাফরা ফেরি ঘাটের পন্টুনে যাত্রীদের নামিয়ে দেন। যার ফলে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। দুর্ঘটনার খবর পেয়ে ঘাটে উপস্থিত হন রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, নৌপুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. রবিউল আলম, বিআইডবিøউটিসি, বিআইডব্লিউটিএর কর্মকর্তা সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। বাসে থাকা মালামাল যাত্রীদের উপযুক্ত প্রমাণ দিয়ে তাদের মাঝে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। এ ছাড়া দুর্ঘটনার বিষয়ে তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ অথচ সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জেলা প্রশাসক আফরোজা পারভীন জানিয়েছেন। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এসবি সুপারডিলাক্স পরিবহনের চালক ঝন্টু আলী (৪৮) জানান, শুক্রবার সকাল সোয়া সাতটার দিকে কুষ্টিয়ার মদনপুর থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসেন। বাসে ৩৭ জন যাত্রী, চালক, সহকারীসহ ৪০ জনের মতো ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে তারা দৌলতদিয়া ফেরি পৌঁছলে সিরিয়াল না থাকায় সরাসরি তাদের ৭ নম্বর ঘাটে পাঠিয়ে দেয়া হয়। ৭ নম্বর ঘাটের একটি পকেটে রো রো (বড়) ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ভেড়ানো ছিল। অপর পকেটে কেটাইপ ফেরি করবী ছিল। নিয়ম অনুযায়ী ঘাটে যাত্রীদের নামতে আহŸান করা হয়। অনেকে নামতে না চাইলে নৌপুলিশ তাদের নামতে বাধ্য করেন। এসময় তিনি ও সহকারী ফেরিতে ওঠতে গাড়ি চালু করা মাত্র ব্রেকফেইল (নিয়ন্ত্রণ হারিয়ে) করে সরাসরি করবী ফেরির র্যামে আঘাত করলে র্যাম ভেঙ্গে বাসটি নদীতে পড়ে যায়। পরে তিনি বাসের জানালা দিয়ে কোনভাবে বের হয়ে আসলে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে আসে। গাড়ির সহকারী সাবিক হোসেন (২১) বলেন, বাসটি ঘাটে পৌছানোর পর টিকিট কাটকে কাউন্টারে যাই। টিকিট কাটা শেষে ৭নম্বর ঘাটের কাছে পন্টুনে পৌছানোর আগে সকল যাত্রী নেমে যায়। এসময় তিনি বাসে ওঠামাত্র সরাসরি ছুটতে শুরু করে। নদীতে পড়ার আগে তিনি লাফ দিলে পন্টুনের ওপর পরে গিয়ে মুখে আঘাত পেয়ে জখম হন। বাসের তত্বাবধায়ক (সুপারভাইজার) আজমল হোসেন বলেন, ৪০সিটের বাসের তিনজন যাত্রী অনুপস্থিত ছিল। কুষ্টিয়ার মদনপুরসহ মোট পাঁচটি কাউন্টার সহ অনলাইন থেকে টিকিটকাটা মোট ৩৭জন যাত্রী নিয়ে ঢাকায় যাওয়া হচ্ছিল। বাকি তিনজন যাত্রী আসেনি। ঘাটে আসার পর বাস থেকে সকল যাত্রী নেমে যায়। তিনি পন্টুনে নামার পর বাসটি ফেরিতে ওঠার মুহুর্তে ব্রেকফেইল করে বাসটি সরাসরি নদীতে পড়ে যায়। বাসটিতে থাকা বিজিবি পিলখানা হেডকোয়াটার নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষক আব্দুস সালাম বলেন, মাঝেমধ্যে এই পরিবহনে ঢাকা আসা যাওয়া করি, কিন্তু কখনো বাস থেকে ঘাটে নামিনি। বাসটি ঘাটে পৌছানোর পর যাত্রীদের নামার আহ্বান জানালে আমি অপরাগতা প্রকাশ করি। পরে নৌ পুলিশ আমাদের জোর করে নামিয়ে দেন। এরপর মুহুর্তে কয়েক সেকেন্ডের মধ্যে বাসটি দ্রæত গতিতে ফেরির র্যাম ভেঙ্গে নদীতে যায়। এখন মনে হচ্ছে আল্লাহ আমাদের বাঁচাতে পুলিশ পাঠিয়েছিল। নতুবা গত ঈদের মতো এতগুলো মানুষের প্রাণ চলে যেত।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, বাসটি সকাল সাড়ে ৯টার দিকে ঘাটে পৌছানোর পর আমরা হ্যান্ড মাইক দিয়ে যাত্রীদের নিচে নেমে যাওয়ার আহ্বান জানাই। পরে পুলিশ এসে আমাদের সহযোগিতা করে। এরপর মুহুর্তে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি করবী ফেরির র্যাম ভেঙ্গে নদীতে পড়ে যায়। বাসটিতে কোন যাত্রী না থাকায় হতাহত হয়নি। পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, গত ঈদুল ফিতরের সময় পদ্মা নদীতে বাসডুবির পর থেকে ঘাটে ফেরিতে ওঠার আগে যাত্রীদের পরিবহন থেকে নামিয়ে দেওয়া হয়। আজকে যাত্রীদের নামিয়ে দেওয়ায় অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে সবাই রক্ষা পান। আমরা মনে করি নিয়ম মেনে চলে দুর্ঘটনা অনেকটা রোধ করা সম্ভব হবে। জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, সবাইকে সচেতন হতে হবে। আজকের সচেতনতার কারনে এতগুলো প্রাণ রক্ষা পেয়েছে। আমরা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করে দিচ্ছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বাসে থাকা সমস্ত মালামালগুলো উপযুক্ত প্রমাণ দিয়ে যাত্রীদের ফেরত দেওয়া হবে।
বিনোদন
মাঈনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ “নারীর সম্মান, সমাজের উন্নয়ন”এ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দের সংগঠন স্বপ্ন কুঁড়ি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে “শ্রেষ্ঠ পুত্রবধূ সম্মাননা স্মারক-২০২৬” প্রদান অনুষ্ঠিত হয়েছে। ভিন্নধর্মী এ অনুষ্ঠানে তিনজন সংগ্রামী নারীকে শ্রেষ্ঠ তিন পুত্রবধূকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ব্যাতিক্রমধর্মী এমন আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত এবং আমন্ত্রিত অতিথিগন সবাই মুগ্ধ হন। সোমবার (৮ জুন) বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে ভিন্নধর্মী এ আয়োজনে অনুষ্ঠানে সমাজে পারিবারিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও নারীর মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়। “স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই”স্লোগানধারী সংগঠন আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান।অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ ও সংগঠনটির উপদেষ্টা খন্দকার আব্দুল মুহিত হিরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব ও স্বপ্ন কুঁড়ি সামাজিক সংগঠনের উপদেষ্টা সানোয়ার আহমেদ সহ সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সাঈদ মণ্ডল, সদস্য নাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম, আকিব সরদার, ফাহিম আশরাফ হিমেলম সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।গোয়ালন্দ উপজেলার ৪৭ জন সংগ্রামী নারীর মধ্যে সম্মাননা প্রাপ্ত তিন নারী হলেন, গোয়ালন্দ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড গোয়ালন্দ বাজার রেলওয়ে ষ্টেশন এলাকার বাসিন্দা প্রয়াত ছাত্তার শেখ এর স্ত্রী মোছাঃ সহিতুন নেছা, গোয়ালন্দ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বীপেন রায় পাড়ার প্রয়াত ইকবাল হোসেন বাবলুর স্ত্রী নাসিমা আখতার ডলি ও পৌরসভার ৯নম্বর ওয়ার্ড বদিউজ্জামান বেপারী পাড়ার মো. সেলিম মিয়ার স্ত্রী ফেরদৌসী বেগম।বক্তারা বলেন, একটি পরিবার ও সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে এবং শ্বশুর-শাশুড়ির প্রতি সম্মান, দায়িত্ববোধ ও মানবিক আচরণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে উপস্থিত নারীদের উদ্দেশ্যে পারিবারিক সম্পর্ক উন্নয়ন, বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান প্রদর্শন এবং সামাজিক মূল্যবোধ চর্চার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়। পরে নির্বাচিত তিন জন নারীর মাঝে “শ্রেষ্ঠ পুত্রবধূ সম্মাননা স্মারক-২০২৬”হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।আয়োজকরা জানান, সমাজে ইতিবাচক মূল্যবোধ ও পারিবারিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে।
শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ দেশের বৃহত্তর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তরা হামলা, ভাঙচুর, লুটপাট ও এক বাড়িয়ালাকে কুপিয়ে জখম করেছে।শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যৌনপল্লী ও পার্শ্ববর্তী সামসু মাস্টারপাড়ায় পৃথক হামলা হয়। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হলেও পুলিশ রোববার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার পর থেকে যৌনপল্লী এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আহত বাড়ীয়ালার নাম ইয়াকুব আলী পাল (৪০)। সে দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়ার মৃত করিম পালের ছেলে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শহিদ পালের ছোট ভাই। দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি কোপালে তার বাম হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়। আরেকটি আঙ্গুল ঝুলন্ত অবস্থায় রয়েছে। গুরুতর অবস্থায় তাকে সাভার এমাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, পল্লীর ভিতর একটি দ্বিতল ভবনের ছাদে দৌলতদিয়া শামসু মাস্টার পাড়ার হাসেম শেখের ছেলে হুমায়ুনের ফাস্টফুডের দোকান ও জলসা ঘর রয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জলসা ঘরে অবস্থান করছিল ইয়াকুব পাল। এ সময় ইয়াকুবের সাথে হুমায়ুন ও সহকারি তুহিনের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।এ সময় হুমায়ুন তার স্ত্রীর বড় ভাই অনিক খানকে ফোন করলে অনিক কয়েকজন সাথে নিয়ে এসে ইয়াকুবকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা ইয়াকুবকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।অনিক খান দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আইয়ুব আলী খানের ছোট ছেলে।এদিকে ইয়াকুবের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে তার লোকজন একত্রিত হয়ে হুমায়ুনের জলসা ঘর ও ফাস্টফুডের দোকান ভাঙচুর করে। এরপর পাশ্ববর্তী সামসু মাস্টার পাড়ায় হুমায়ুনের বাড়ি ভাঙচুর করে।হুমায়ুনের স্ত্রী মারুফা আক্তার জানান, দুর্বৃত্তরা আমার বাসায় প্রবেশ করলে প্রাণে বাঁচতে আমার শ্বশুর-শাশুড়ির রুমে চলে যাই। দুর্বৃত্তরা আমার ঘরে প্রবেশ করে চিৎকার করে হুমায়ূনকে খুঁজতে থাকে এবং অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। কাউকে না পেয়ে ঘরের আলমারিতে থাকা প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। ইয়াকুবের বড় ভাই জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শহীদ পাল বলেন, যৌনপল্লীতে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খানের মেয়ে জামাই ও ছেলেরা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আইয়ুব আলী খান পল্লীতে এরশাদ সিকদার হতে চাচ্ছে। আমার ভাই পল্লীতে কয়েকদিন আগে একটি বাড়ি কিনেছে। আইয়ুবের মেয়ে জামাই হুমায়ুন কয়েকদিন আগে আমার ভাইয়ের কাছে বাড়ি কেনা বাবদ চাঁদা দাবি করে। সে রাজি না হয়ে প্রতিবাদ করলে তাকে চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। থানায় মামলা করলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।জানতে চাইলে দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান মুঠোফোনে বলেন, আমার শ্যালক তিনতলা ভবনের ছাদে উন্নত পরিবেশে খরিদ্দারদের জন্য ফাস্টফুডের দোকান দেয়। শহীদ পালের ভাই করিম পাল আমার শ্যালকের ওই ঘরে গিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁর ঘর ভাঙচুর ও লুটপাট করে। এ বিষয়ে আমরা থানায় মামলা করেছি। অথচ আমাদের বিরুদ্ধে তারা উল্টো অভিযোগ করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় ইয়াকুবের বড় ভাই শহীদ পাল এবং হুমায়ুনের বাবা হাসেম শেখ বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর তমিজুদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। ‘এসো মিলি সখা প্রাণের স্পন্দনে, মিলনমেলায় হবে দেখা বিদ্যালয়ে’ শ্লোগান নিয়ে শনিবার বেলা সাড়ে এগারটায় বিদ্যালয় চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিদ্যালয়ের এসএসসি ১৯৯৩ থেকে ২০১৮ সালের শিক্ষার্থীরা এই পুনমিলনী অনুষ্ঠানের আয়োজন করে। পুনর্মিলনী অনুষ্ঠান ঘিরে উৎসবে মেতে ওঠেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর পরিচিত মুখগুলো একত্রে কাছে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরেন, আবেগ আপ্লুত হয়ে পড়েন। সবাই যেন খুঁজে ফিরছিলেন পুরোনো সব স্মৃতি। গান, স্মৃতিচারণ, আড্ডায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। বেলা সাড়ে এগারটার দিকে আকাশে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান শিক্ষক মো. শফিউল্লাহ। এ সময় সকল শিক্ষক মণ্ডলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক মো. শফিউল্লাহ বলেন, ২০০৬ সালে বিদ্যালয়ের যোগদান করি। ১৯৯৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা অনুষ্ঠানের আয়োজন করেছে। আজকের অনুষ্ঠানে শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা অতিথি। ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাজকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। বিদ্যালয়ের অনেক মেয়ে দেশ-বিদেশে চিকিৎসক, প্রকৌশলী, মন্ত্রণালয়সহ সরকারের উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছে। যোগদানের পর থেকে কারিকুলামসহ খেলাধুলা এবং লেখাপড়ায় সব সময় জেলার মধ্যে কৃতিত্ব অর্জন করছে। বিদ্যালয়ে প্রায় ১২০০ শিক্ষার্থী রয়েছে। অবকাঠামোগত উন্নয়নে সরকারের সহযোগিতা প্রয়োজন। পরিচালনা কমিটির অন্যতম সদস্য, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক এসএম মুসা বলেন, এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান সহসা হয়না বললে চলে। তমিজুদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা সবক্ষেত্রেই জেলার মধ্যে এগিয়ে আছে। আজকের এই দিনটি অত্যন্ত অনেক সুন্দর এবং ভালো মনে হচ্ছে। এতবড় অনুষ্ঠানের উদ্যোগ নেয়া মেয়েদের পক্ষে অনেক কষ্টকর। তারপরও সুন্দর আয়োজন করে তারাই সেরা আবারও তা দেখিয়ে দিল। আমরা প্রত্যাশা, একটি বাসযোগ্য সুস্থ, সুন্দর পৃথিবী গড়ে তুলতে তোমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হওয়া এ বিদ্যালয়ের বয়স প্রায় ৬৪ বছর। পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ের প্রধান ফটক সহ মিলনায়তন জুড়ে সাজানো হয়েছে। এতে অংশ নিয়েছেন এসএসসি ১৯৯৩ থেকে ২০১৮ সালের দুই শতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানে আলোচনা সভা, শিক্ষকদের সম্মাননা প্রদান, স্মৃতিচারণ, কেক কাটা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।পুনর্মিলনীতে আসা এসএসসি ২০০৩ ব্যাচের শিক্ষার্থী লুবনা হক বলেন, প্রায় ২৩ বছর পর বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে এসেছি। এখানে এসে অনেক সিনিয়র আপুদের কাছে পেলাম, সহপাঠীসহ জুনিয়রদেরও কাছে পেলাম। এছাড়া বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক-শিক্ষিকাসহ বর্তমান শিক্ষকদের কাছে পেয়েছি। আমার কাছে অনুষ্ঠানটি খুবই ভালো লাগছে। আমার মতে, এ ধরনের অনুষ্ঠান মাঝেমধ্যে হওয়া উচিত। এসএসসি ২০০৬ সালের শিক্ষার্থী জাসমা আক্তার বলেন, আমার মা এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আমার খালামনি, বড় আপু পড়াশোনা করেছে। বর্তমানে আমার মেয়েও এখানে পড়াশোনা করছে। এমন একটি অনুষ্ঠানে আসতে পেরে অনেক ভালো লাগছে। অনেক স্যারকে কাছে পেলাম, সিনিয়র আপুদেরও কাছে পেলাম। আজকের মধ্যে অনেককে আগামীতে পাবো কি না জানিনা। তবে মাঝেমধ্যে এ ধরনের মিলন মেলার আয়োজন করা উচিত।
মইনুল হক, রাজবাড়ীঃ “টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি” প্রিয় বন্ধু গোপনে বিয়ে করায় ব্যানার ও ফেস্টুন নিয়ে এভাবে শ্লোগান দিয়ে প্রতিবাদ জানায় দাওয়াত না পাওয়া বন্ধুরা। শুক্রবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলে ও ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ করেন। নানা শ্লোগানে প্রতিবাদ জানালেও নবদম্পতির জন্য শুভ কামনা জানিয়েছেন। ব্যতিক্রমী প্রতিবাদের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা যায়, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের এসএসসি ২০১৫ ব্যাচের শিক্ষার্থী ও স্থানীয় নুরু মন্ডল পাড়ার শাকিল শেখ বৃহস্পতিবার (১৪ মে) আকষ্মিকভাবে বিয়ে করেন। পাত্রী দেখা, উভয় পরিবারকে বোঝানোর কাজটি বন্ধুরাই করেন। বন্ধুদের সাথে আগে থেকে পরিকল্পনা করলেও তাদের না জানিয়ে বিয়ে করায় ব্যতিক্রমী প্রতিবাদের পথ বেছে নেয়। শুক্রবার (১৫ মে) বিকেলে দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে জড়ো হন কয়েকজন। এ সময় তারা “টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি” আয়োজনে এসএসসি ২০১৫ ব্যাচ-গোয়ালন্দ, লেখা ব্যানার ও ফেস্টুন নিয়ে শুক্রবার বিকেল চারটার দিকে বিদ্যালয় মাঠে জড়ো হন। পরে তারা শাকিলের বাড়ির কাছে ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে ‘ভেঙে দাও গুড়িয়ে দাও, শাকিলের বাসর ঘর’, ‘মানি না মানবো না, শাকিলের গোপন বিয়ে’ সহ বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এমন একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। শাকিলের বন্ধু মিশকাত সরদার বলেন, শাকিল আমাদের খুবই ঘনিষ্ট বন্ধু। বিভিন্ন আচার-অনুষ্ঠানে ওর খাওয়া নিয়ে আমরা বেশ মজা করি। কমবেশি সবাই ওকে খাওয়ায় কিন্তু শাকিল কাউকে কোনদিন কিছু খাওয়ায় না। সিদ্ধান্ত নেই ওর বিয়েতে আমরা অনেক মজা করে খাবো। বিয়ের জন্য পরিবারকে এমনকি বাড়ির কাছে পাত্রী পক্ষকে বোঝানোর কাজটা আমরাই করি। তিনদিন আগে এক বন্ধু খোঁজ নিয়ে জানতে পারে শুক্রবার শাকিলের বিয়ে। কিন্তু আগের দিন বৃহস্পতিবার সে বিয়ে করে ফেলে। প্রবাসী কিছু বন্ধুর সহযোগিতায় বাড়ির কাছে দৌলতদিয়া মডেল হাইস্কুলের ১৪-১৫ জন বন্ধু একত্রিত হয়ে মিছিল ও খিচুরির আয়োজন করি। পরে শাকিল অনেক ফোন করলেও কেউ ধরিনি। মজা নিতে প্রতীকী প্রতিবাদ হিসেবে আয়োজনটি করেছি। আয়োজনের অন্যতম উদ্যোক্তা আয়নাল আহসান বলেন, গোয়ালন্দ উপজেলার এসএসসি ২০১৫ ব্যাচের বন্ধুদের সবার সাথে সখ্যতা এবং যোগাযোগ অত্যন্ত নিবিড়। বৃহস্পতিবার বন্ধু শাকিলের বিয়ের খবর পাওয়ার পর অধিকাংশ বন্ধুদের সাথে যোগাযোগ করে দেখি কাউকে দাওয়াত করেনি। তাৎক্ষনিকভাবে আমরা কয়েকজন বন্ধু সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ জানাতে আজকের ব্যতিক্রমী প্রতিবাদের আয়োজন করেছি। আমাদের দাওয়াত না দিলেও নব দম্পতির জন্য বন্ধুদের পক্ষ থেকে শুভ কামনা ও দোয়া করেছি। শাকিল শেখ বলেন, ওরা আমার সবাই ঘনিষ্ঠ বন্ধু। ওদের প্রতিবাদকে নববধুসহ আমরা আনন্দ হিসেবে গ্রহণ করেছি। আমার মা অসুস্থ্য থাকায় বন্ধুদের দাওয়াত করতে পারিনি। তবে শীঘ্রই বন্ধুদের একত্রিত করার ইচ্ছা আছে। বিষয়টি এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়বে ভাবতে পারিনি। এখন কিছুটা হলেও কেমন যেন অস্বস্তি লাগছে। আমাদের জন্য দোয়া করবেন।
নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ডকুমেন্টারি ফিল্ম ‘এয়ার ফোর্স এলিট: থান্ডারবার্ডস’। এতে দেখা যাবে মার্কিন বিমান বাহিনীর থান্ডারবার্ডস ফ্লাইট স্কোয়াড্রনের ভেতরের দৃশ্য। ডকুমেন্টরিটি নির্মাণ করেছেন ম্যাট উইলকক্স।বিঞ্জে দেখা যাচ্ছে নাটক ‘নিষিদ্ধ বাসর’। এটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। এতে অভিনয় করেছেন নাজিফা তুষি, মনোজ প্রামাণিক, শিল্পী সরকার অপু প্রমুখ।বঙ্গতে দেখা যাচ্ছে নাটক ‘টাকার মেশিন’। নির্মাণ করেছেন কামরুল জিন্নাহ। এতে অভিনয় করেছেন রাকিব হোসেইন ইভন, অশোক বেপারী, মোমেনা চৌধুরী, আরফান মৃধা শিবলু, ইমেল হক প্রমুখ। হইচইতে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘বিষহরি’। এটি নির্মাণ করেন সৃজিত রয়। এতে অভিনয় করেন সোলাঙ্কি রয়, রোহান ভট্টাচার্য, শঙ্কর চক্রবর্তী, কৌশিক রয় প্রমুখ।আইস্ক্রিনে দেখা যাচ্ছে নাটক ‘দূর্ঘটনা কবলিত স্বামী’। এটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সাফা কবির প্রমুখ।
সারা বিশ্বই এখন অবরুদ্ধ গাজার প্রতিদিনের ছবি দেখতে পাচ্ছে। গাজাবাসীর বর্তমান দুর্দশাগ্রস্ত সাম্প্রতিক সংগ্রামী জীবন সম্পর্কে ধারণা আগামই তুলে ধরেছিলেন জমজ দু’ভাই টারজান নাসের ও আরব নাসের। ২০০৭ সালের পটভূমিতে নির্মিত একটি অপরাধ থ্রিলার হুবহু বর্তমানের চিত্র তুলে ধরেছে- এটাই সিনেমার সার্থকতা। দোকানের মালিক ওসামা এবং উন্নত জীবনের স্বপ্নে বিভোর ইয়াহিয়ার জীবনযন্ত্রণাকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার গল্প। কিন্তু হাসাস ও দখলদার ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর দ্বন্দ্বে ভেঙে চুরমার হয় ইয়াহিয়ার মতো হাজারো গাজাবাসীর স্বপ্ন। আন সার্টেইন রিগার্ড ক্যাটাগরিতে সিনেমাটি প্রদর্শিত হয় উৎসবে।আয়েশা ক্যান’ট ফ্লাই অ্যাওয়ে
স্বাস্থ্য ও চিকিৎসা
মঈন মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পানিতে ডুবে তানভির নামে ৫ বছর বয়সী একটি শিশু মারা গেছে। নিহত তানভির দৌলতদিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড তমিজ উদ্দিন মৃধা পাড়ার ফারুক মোল্লার ছেলে। বুধবার বিকেল চারটার দিকে পাশ্ববর্তী সৈদাল পাড়ার পাশে মরা পদ্মা নদী হতে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটির মা সুমী খাতুন গত কয়েকদিন আগে সৈদাল পাড়ায় তার নানা মধু মোল্লার বাড়িতে শিশু তানভিরকে নিয়ে বেড়াতে এসে অবস্হান করছিলেন।শিশুটির মা সুমী খাতুন আহাজারি করতে করতে বলেন, দুপুর দুইটার দিকে তানভির আমাকে পানি আনার কথা বলে ঘর হতে বের। আমি তখন বিষয়টি বুঝে উঠতে পারিনি। এরপর সে ফিরে না আসলে সবাই মিলে বাড়ির আশপাশে খোঁজাখুজি শুরু করি। কিন্তু না পেয়ে বাড়ির পাশে মরা পদ্মা নদীতে গিয়ে দেখি নদীর পাড়ে ছোট্ট গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে সে উপর হয়ে পড়ে আছে।স্হানীয় মনজু মোল্লা জানান, তারা বিকেলে শিশু তানভিরকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম জানান, পানিতে পড়ে নিহত শিশুটির মরদেহ পরিবারের আবেদনের প্রেক্ষিতে সন্ধ্যায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু দায়ের করা হবে।
শামীম হোসেন, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা শহরের নারায়নপুরে অবস্থিত ‘লিজা হেলথ কেয়ার’ নামক ক্লিনিকে চাঁদা দাবি ও ক্লিনিক পরিচালককে মারধরের অভিযোগে পুলিশ রেজাউল করিম ওরফে রাজা খান (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে। রেজাউল করিম রাজা পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গী মহল্লার মৃত জুলমত খানের ছেলে। মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তারের পর আজ বুধবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। ক্লিনিক মালিক খোন্দকার মাহবুব হোসেন রিপন জানান, তিনিসহ কয়েকজন যৌথভাবে পাংশা পৌরসভার নারায়নপুরে লিজা হেলথ কেয়ার নামক একটি ক্লিনিক স্থাপন করেন। ক্লিনিক স্থাপনের পর বিভিন্ন সময় রেজাউল করিম ওরফে রাজা, তাঁর সহকর্মী হালিম শেখসহ অজ্ঞাত নামা কয়েকজন মাঝেমধ্যে চাঁদাবাদি করেন। সম্প্রতি তারা, ক্লিনিক ব্যবসা করতে হলে তাঁদেরকে প্রতিমাসে দেড় লাখ টাকা টাকা করে চাঁদা দিতে হবে এবং ক্লিনিক ব্যবসায় মালিকানা শেয়ারের জন্য চাপ সৃষ্টি করেন। কর্তৃপক্ষ তাতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় ক্লিনিকের লোকজনকে মারধর করাসহ জীবন নামের ভয়ভীতি দেখাতো। এরমধ্যে কয়েক দফায় রেজাউল করিম ওরফে রাজা খান ক্লিনিক থেকে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা চাঁদা বাবদ গ্রহণ করেন। কয়েকদিন আগে তারা আবারও চাঁদা চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ বার বার চাঁদা দিতে অস্বীকা করেন। এ সময় তারা গালিগালাজ করাসহ জীবননাশের হুমকি প্রদান করেন। খোন্দকার মাহবুব হোসেন রিপন আরও জানান, মঙ্গলবার (৯ জুন) বিকেল তিনটার দিকে তিনি শহরের মাগুরাডাঙ্গী এলাকার সাবেক কাউন্সিলর খালেদ ফজলুল্লাহ এর বাড়ির সামনে পাকা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় রেজাউল করিম রাজা, হালিম শেখসহ অজ্ঞাত তিন থেকে চারজন তাঁর পথরোধ করে তাঁর কাছে দেড় লাখ চাঁদাদাবি করেন। তিনি চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা কয়েজন মিলে ইট দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে। পরে তিনি বাদী হয়ে মঙ্গলবার রাতে পাংশা মডেল থানায় রেজাউল করিম রাজা, হালিম শেখকে চিহিৃত ও অজ্ঞাতনামা তিন থেকে চারজনকে আসামী করে একটি চাঁদাবাজি মামলা (নং-৮) দায়ের করেন। পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে থানায় চাঁদাবাজি মামলা দায়েরের পর ওই রাতেই অভিযান চালিয়ে শহর থেকে মামলার প্রধান অভিযুক্ত আসামি রেজাউল করিম ওরফে রাজা খানকে (৫৫) গ্রেপ্তার করা হয়। তাঁকে আজ বুধবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠনো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামে দাদির হাত ধরে বিস্কুট কিনতে যাচ্ছিল রুহান মৃধা নামের তিন বছর বয়সী এক শিশু। পথে দ্রুতগামি ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা এলাকায়। নিহত রুহান মৃধা স্থানীয় ছাত্তার মৃধার ছেলে। রুহানের চাচা শাকিল মৃধা জানান, মঙ্গলবার (৯ জুন) বিকেলে বিস্কুট খাওয়ার বায়না ধরে শিশু রুহান মৃধা। পরে সন্ধ্যার দিকে দাদি আনোয়ারা বেগম রুহানকে সঙ্গে করে গ্রামের একটি মুদি দোকানের দিকে নিয়ে যাচ্ছিলেন। বাড়ির অদূরে স্থানীয় তোরাপ আলী জামে মসজিদের সামনে পাকা রাস্তায় পৌঁছলে রুহান দাদির হাত ছেড়ে দিয়ে রাস্তা পাড় হওয়ার জন্য দৌড় দেয়। এ সময় গোয়ালন্দ বাজার থেকে আতর আলী চেয়ারম্যানের বাজারগামী দ্রæত গতির একটি ইজিবাইকের সঙ্গে রুহানের ধাক্কা লাগে। দ্রুতগামি ইজিবাইক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও স্থানীয় লোকজন গুরুতর জখম অবস্থায় রুহানকে উদ্ধার দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু রুহানের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, অজ্ঞাতনামা ইজিবাইকের চাপায় তিন বছর বয়সী রুহানের মৃত্যুর ঘটনায় পরিবারের কোন অভিযোগ করেনি। ঝড়ের কারনে সুরতহাল প্রতিবেদন করতে কিছুটা বিলম্ব হয়। পরবর্তীতে বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তরের আবেদন করায় মঙ্গলবার রাতেই শিশু রুহানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও শঙ্খলা ভঙের অভিযোগে বিএনপি নেতা আইয়ুব খানকে দল থেকে বহিস্কারাদেশে সাবেক নেতাদের স্বাক্ষর নিয়ে উপজেলা বিএনপির বর্তমান কমিটি পাল্টা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সোমবার (৮ জুন) রাতে উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ ও সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ স্বাক্ষরিত দলীয় প্যাডে বহিস্কারকে ‘দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী’ উল্লেখ করেন। আইয়ুব আলী খান গোয়ালন্দ উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির ৬৪ নম্বর সদস্য ও দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যও ছিলেন। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ জুন স্বাক্ষরিত আইয়ুব খার বহিস্কার সংক্রান্ত বিজ্ঞপ্তি গোয়ালন্দ উপজেলা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। উপজেলা বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আইয়ুব খাকে নির্বাহী কমিটির কিছু সদস্য তাঁদের সাবেক পদপদবি ব্যবহার করে বহিস্কার সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেন। যা সম্পূর্ণ দলীয় গঠনতন্ত্র ও শঙ্খলা পরিপন্থী। বহিস্কারাদেশ একমাত্র উপজেলা বিএনপির সুপারিশক্রমে জেলা বিএনপি কার্যকর করতে পারেন। ভবিষ্যতে দলের সুনাম ক্ষুণ্ন এবং সমালোচনার সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকার নির্দেশ দেন। এহেন কর্মকাণ্ড কেউ পুনরায় করলে দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। আইয়ুব আলী খার ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে দলীয় শৃৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সু-নির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে দল তাঁর বিরুদ্ধেও কার্যকর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে ৬ জুন সন্ধ্যায় উপজেলা বিএনপির অপর অংশ (প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম গ্রুপ) জরুরি বৈঠকের সিদ্ধান্তে তাঁদের সমর্থিত বিএনপি নেতা আইয়ুব খাঁনকে দলের সাধারণ সম্পাদক ও সদস্য পদ থেকে বহিস্কার করে। যা ওইদিন থেকে কার্যকর হবে। বহিস্কারাদেশে গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. রোস্তম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নাজিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম ফকির স্বাক্ষর করেন। উপজেলা বিএনপির সাবেক নেতাদের বহিস্কারাদেশের বিজ্ঞপ্তি রোববার (৭ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো হয়। পাশাপাশি তাঁরা নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে ব্যাপক সমালোচনা ও আলোচনার জন্ম দেয়। জানতে চাইলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সুলতান নুর ইসলাম বলেন, ‘দলের হাই কমান্ডের নির্দেশে তাঁকে বহিস্কার করা হয়েছে। আমাদের কেউ দোষ করলে সমালোচনার ঝড় উঠে। অপরাধের ব্যবস্থা নিয়েছি বলে গঠনতন্ত্রের কথা উঠছে। দল কারো অপরাধ মেনে নিবে না। তারাই কি গঠনতন্ত্র মানছেন? উপজেলা বিএনপি আমাদের বাদ রেখে কয়েক বছর আগে একতরফা কমিটি করেছে।’ প্রসঙ্গত, ঈদুল আজহার ছুটিতে দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসের কম্পিউটার, মনিটর, আইপিএস, বৈদ্যুতিক মোটরপাম্পসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়। ৩১ মে দৌলতদিয়া ক্যানালঘাট এলাকায় অবস্থিত বিএনপি নেতা আইয়ুব খানের ভাঙরি দোকানে অভিযান চালিয়ে সেসব চোরাই মালামাল জব্দ ও একজনকে আটক করে। খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ ঈদের সরকারি ছুটি থাকায় ৭ জুন রাজবাড়ীর গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তবে সভা ও র্যালিতে কোন কৃষক দেখা যায়নি।দিবসটি বিশ্ব বিশ্বজুড়ে নানা আয়োজনে পালিত হলেও গোয়ালন্দে চাষিদের পিছু ছাড়ছে না ক্ষতিকর এই তামাক। এ উপজেলায় তামাকের জন্য সরকারের নানামুখী নিরুৎসাহিতকরণ পদক্ষেপ সত্ত্বেও কমেনি এর আবাদ।রোববার (৭ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রদীপ কান্তি পাল সহ ইউপি চেয়ারম্যান, এনজিও কর্মী ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, ২০২৪-২০২৫ অর্থবছরে কাগজে কলমে গোয়ালন্দে ৭ হেক্টর ও ২০২৫-২০২৬ অর্থবছরে ১০ জমিতে তামাকের আবাদ হয়েছে। অর্থাৎ চলতি বছরে ৩ হেক্টর জমিতে তামাকের আবাদ বেড়েছে। যদিও বাস্তবে এর পরিমাণ অনেক বেশি। উপজেলায় তামাকের আবাদ বাড়ছে, এ বিষয়ে প্রশাসন সহ সংশ্লিষ্টদের নেই কোন তদারকি ও সভা সেমিনার। জানা গেছে, বিভিন্ন বিড়ি ফ্যাক্টরির তামাক ক্রয় ও প্রসেসিং কেন্দ্রগুলোর তদারকিতে গোয়ালন্দ উপজেলায় কৃষকদের তামাক চাষে নানাভাবে উদ্বুদ্ধ করার পাশাপাশি অগ্রিম পুঁজি বা ঋণ দেওয়া হচ্ছে। ফলে ক্ষতিকর জেনেও ঋণের জালে আটকে এবং নিশ্চিত লাভের আশায় যুগ যুগ ধরে তামাকের এই বৃত্ত থেকে বের হতে পারছেন না গোয়ালন্দের চাষিরা।উজানচর ইউনিয়নের গণি শেখের পাড়ার তামাক চাষি মোবারক খাঁ জানান, তামাক আবাদই এখন তাদের টিকে থাকার ভরসা। সারাবছর তারা এই মৌসুমের অপেক্ষায় থাকেন। একই এলাকার হাসেম শেখ বিকল্প চাষের সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, ‘বিকল্প ফসল হিসেবে ভুট্টা, গম, ধান, পাট আবাদে অনেক টাকার দরকার হয়, যা আমাদের মতো ক্ষুদ্র কৃষকদের পক্ষে জোগাড় করা কঠিন। কিন্তু তামাক চাষ করলে কোম্পানিগুলো থেকে আগাম ঋণ পাওয়া যায়।সভায় উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা বলেন, আগের তুলনায় তামাক চাষ অনেকটা কমেছে। আগে আমাদের এলাকায় উৎপাদিত তামাক বিক্রি হতো ফরিদপুর। তারপর বিক্রয় কেন্দ্র চলে যায় কামারখালী আর এখন বিক্রি হয় কুষ্টিয়া নিয়ে। এজন্য অনেকে তামাক চাষে নিরুৎসাহিত হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার বলেন, কৃষকদের বার্তা পৌঁছে দিতে কৃষকদের নিয়ে সভা করা হবে। তামাক চাষ আইনত দণ্ডনীয় অপরাধ হলেও ২০২৪-২৫ অর্থবছরে উপজেলায় ৭ হেক্টর জমিতে এবং পরবর্তী ২০২৫-২৬ অর্থবছরে ১০ হেক্টর জমিতে তামাক চাষ হয়। তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, উপজেলায় তামাক চাষের লক্ষ্যমাত্রা ০% থাকার স্বত্ত্বেও বেশি লাভের আশায় কৃষকরা এ বছর ৩ হেক্টর বেশি জমিতে তামাক চাষ করে।ইউএনও সাথী দাস বলেন, যেকোনো নেশার শুরুটা হয় সিগারেট পান করার মধ্য দিয়ে। অনেকে বিড়ি, সিগারেট, হুক্কা, পান জর্দাসহ বিভিন্ন উপাদান খেয়ে থাকেন। এ সমস্ত উপাদান তামাকজাত দ্রব্যের সাথে সম্পর্কিত। এজন্য এসব বর্জন করা উচিত। শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে দোকানে যাতে সিগারেট বিক্রি না করে সে ব্যাপারে এসিল্যান্ড ও শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।
মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায় দেড় মাস আগে জাহাঙ্গীর মল্লিক (৩৭) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করে দূবৃত্তরা। এ ঘটনায় এজাহারভুক্ত ৯ জন আসামির মধ্যে ৭ জন ইতিমধ্যে জামিন নিয়ে এসেছে। ১ ও ২ নং আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশকে বারবার তথ্য জানালেও গ্রেপ্তার করছে না। উপরন্তু আসামীরা মামলা তুলে নিতে জাহাঙ্গীরের পরিবারকে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। ঢাকা, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা করার পরও জাহাঙ্গীরের অবস্থার উন্নতি হচ্ছে না। ইতিমধ্যে তার অবস্থার গুরুতর অবনতি হয়েছে। বাড়িতে থেকে অর্থাভাবে মৃত্যুর সাথে পান্জা লড়ছেন তিনি। মামলার ১ নং আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান জাহাঙ্গীরের ভুক্তভোগী পরিবার।শনিবার (৬ জুন) বেলা এগারোটায় গোয়ালন্দ শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে এক সংবাদ সম্মেলন করে জাহাঙ্গীরের ভুক্তভোগী পরিবার উপরোক্ত অভিযোগ ও দাবি করেন।।সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রায় দেড় মাস আগে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। উক্ত বিরোধের জের ধরে গত ২৬ এপ্রিল মানিক ও আলাম সহ ৮/৯ জন লোক জাহাঙ্গীরের বাড়িতে এসে হামলা করে। তারা জাহাঙ্গীরকে চাইনিজ কুড়াল দিয়ে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। তাকে প্রথমে ফরিদপুর পরে ঢাকায় চিকিৎসা করানো হয়। বর্তমানে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, কথা বলতে পারছে না। কাউকে চিনতেও পারছে না। শরীর কঙ্কালের মতো হয়ে গেছে।এ ঘটনায় থানায় করা মামলায় ৯ জন আসামির মধ্যে ৭ জন জামিনে আছে। কিন্তু মামলার ১ ও ২ নম্বর আসামি মানিক মোল্লা (৩০) ও আলম মন্ডল (৪৫) বাইরে থাকলেও পুলিশ তাদের আটক করছে না। আসামিদের অবস্থান জানালেও পুলিশ তাদের আটক করছেনা। তাছাড়া আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে। ১ নং আসামি রিপন মোল্লা একজন অস্ত্রধারী সন্ত্রাসী ও চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী বলে অভিযোগ করা হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আহত যুবক জাহাঙ্গীর, তার বোন রাহিমা খাতুন, মা মহিরন বেগম, বড় ভাই ও মামলার বাদী মকিম মল্লিক ও স্ত্রী আছমা বেগম।অভিযোগের বিষয়ে মামলার ১ নং আসামী মানিক মোল্লা মুঠোফোনে দাবি করেন, জাহাঙ্গীর একজন মাদক সেবনকারী। তাকে মাদক সেবনে নিষেধ করলে ঘটনার সুত্রপাত হয়। আমার বিরুদ্ধে করা অভিযোগগুলো সঠিক নয়। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, মামলায় ৯ জন এজাহারভুক্ত আসামীর মধ্যে ৭ জন বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে এসেছেন। ১ ও ২ নং আসামির জামিন হয়নি। তারা পলাতক রয়েছে। পুলিশ তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। ভিকটিম জাহাঙ্গীরের অবস্থা খুবই গুরুতর। তাকে ন্যায় বিচার পাইয়ে দিতে আমরা আন্তরিক আছি। তবে পরিবারের অভিযোগগুলো সঠিক নয়।