
নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা ও কালুখালিতে বাড়ির পাশের পুকুরে ডুবে পৃথক ঘটনায় সোহান ও হুসাইন নামের দুই জন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে পৃথক দুর্ঘটনায় শিশু দুই জনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে জেলার কালুখালি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরছিলকা গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে সোহান শেখ (২) এবং একই দিনে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামের রনি মন্ডলের ছেলে হুসাইন মন্ডল (৩) খেলাধুলা করার সময় হটাৎ বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় পরিবারের লোকজন ও স্থানীয়রা পুকুর থেকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক এনামুল হক শিশু দুটির মৃত ঘোষণা করেন।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা এনামুল হক জানান, দুপুরে হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়। এ ঘটনায় শিশু হুসাইন ও সোহানের পরিবারও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।