Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

রাজবাড়ী-২; বহিস্কারের পর জামানত হারালেন সাবেক এমপি নাসিরুল হক

রাজবাড়ী মেইল ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করে জামানত হারাচ্ছেন নাসিরুল হক সাবু। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।

এর আগে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করায় ২১ জানুয়ারি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে তাঁকে বহিস্কার করেন। ৭৬ বছর বয়সে দল থেকে বহিস্কারের পর নির্বাচনে জামানত হারালেন।

নাসিরুল হক সাবু কলস প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করে পান ৩৬ হাজার ৩৩৮ ভোট। মোট প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশের কম পেয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা আক্তারের ঘোষিত ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।

এর আগে তিনি ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে ১ লাখ ৩২ হাজার ৮১৭ ভোট পান। আওয়ামী লীগের নৌকার প্রার্থী জিল্লুল হাকিম ১ লাখ ৯১ হাজার ৯৬১ ভোট পেয়ে বিজয়ী হন। এছাড়া ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১ লাখ ৪৮ হাজার ৭৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম নৌকার প্রার্থী জিল্লুল হাকিম পান ১ লাখ ২৭ হাজার ৫৩৮ ভোট।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ এবং ৪১ অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ বা ১২ দমমিক ৫ শতাংশ ভোট পেতে হবে। এর কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হবে বা সরকারি কোষাগারে জমা হবে।

দলের প্রতি অভিমান নিয়ে নাসিরুল হক সাবু বলেন, সর্বোচ্চ ত্যাগ করে দলকে সংগঠিত করেছিলেন। কিন্তু দল তাঁকে শেষ বয়সে মূল্যায়ন করেনি। তিনিও দলের কথা না ভেবে কর্মীদের কথা ভেবে নির্বাচনে অংশ নেন। ভোটের দিন বাধার সম্মুখিন হয়ে অধিকাংশ কেন্দ্রে এজেন্ট রাখতে পারেননি। নির্বাচন কমিশন, প্রশাসনের কাছে অভিযোগ করেও ফল পাননি। যার কারণে তাঁর এমন পরাজয় হয়েছে। বিএনপি আর করবেন না বলেও জানান তিনি।

রাজবাড়ী-২ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩। পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ ভোকেন্দ্রের সংখ্যা ১৯৯টি। প্রাপ্ত ১৯৮টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ১৯৪। এরমধ্যে বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৮৮৫ এবং বাতিল ভোটের সংখ্যা ৯ হাজার ৩০৯। প্রদত্ত ভোটের শতকরা হার ৬৪ দশমিক ৮৯ শতাংশ। সর্বমোট প্রদত্ত গণভোটের সংখ্যা ৩ লাখ ৬১ হাজার ৯০৪। বৈধ ভোট সংখ্যা ৩ লাখ ২২ হাজার ৩৯২ এবং বাতিলকৃত ভোট সংখ্যা ৩৯ হাজার ৫১২টি। হ্যাঁ ভোট দেন ২ লাখ ৭ হাজার ৬২৫ জন এবং না ভোট দিয়েছেন ১ লাখ ১৪ হাজার ৭৬৭ জন।

এই আসনে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। বিএনপির প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ দেশের দ্বিতীয় সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হন। তাঁর প্রাপ্ত ভোট ছিল ২ লাখ ৩৭ হাজার ২৫৪। নিকটতম প্রার্থী ১১ দলীয় জোট মনোনীত জাতীয় নাগরিক পার্টি-এনসিপির জামিল হিজাযী শাপলা কলি প্রতীকে পান ৬৭ হাজার ২৯৯ ভোট। ১ লাখ ৬৯ হাজার ৯৫৫ ভোটের ব্যবধানে হারুন-অর-রশিদ বিজয়ী হন।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহা. আব্দুল মালেক (হাতপাখা) ৮ হাজার ৫০৩, জাতীয় পার্টির মো. শফিউল আজম খান (লাঙ্গল) ২ হাজার ৫২ ভোট, গণঅধিকার পরিষদের (জিওপি) জাহিদ সেখ (ট্রাক) ৬৩৩, স্বতন্ত্র (ফুটবল) সোহেল মোল্লা ১ হাজার ২১৯, খেলাফত মজলিসের (দেওয়াল ঘরি) ৩২১ এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি) প্রতীকের আব্দুল মালেক মন্ডল পেয়েছেন ২৬৬ ভোট।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজবাড়ীতে মন্দিরের গেট নির্মাণে বাধা, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহবধু লাঞ্ছিতের অভিযোগ

রাজবাড়ী-২; বহিস্কারের পর জামানত হারালেন সাবেক এমপি নাসিরুল হক

রাজবাড়ী-২ আসনে সর্বোচ্চ ভোট পেয়ে নতুন ইতিগাস গড়লেন হারুন-অর-রশিদ

রাজবাড়ী-১ আসনে অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীতে ভোট কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জমাদি

ভোট দিতে চারদিনের ছুটতে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ, দৌলতদিয়া ঘাটে ভিড় 

রাজবাড়ী-২ বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে তিন উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়

রাজবাড়ী-২ আসনে বিএনপির হারুন-অর-রশিদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

গোয়ালন্দে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তরুণের

‘চাঁদাবাজদের মানুষ আর ভোট দিবে না’- জামায়াতে ইসলামী প্রার্থী নূরুল ইসলাম

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাত্যয় ঘটলে এ অঞ্চলের মানুষ বসে থাকবে না, আগুন জ্বলবে —আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম