
হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনে রাজবাড়ী-১ এবং রাজবাড়ী-২ দুটি সংসদীয় আসনের সকল ভোট কেন্দ্রে নির্বাচনে আজ বুধবার সকল ধরনের নির্বাচনী সরঞ্জমাদী পাঠানো হয়।
বৃহস্পতিবার দুপুর একটার দিকে রাজবাড়ী স্টেডিয়ামে রাজবাড়ী-১ আসনে সদর উপজেলার মোট ১১৫টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জমাদি বিতরণ করেন সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসার নিরুপমা রায়। এছাড়া এই আসনের আরেকটি উপজেলা গোয়ালন্দ উপজেলার ৪১টি ভোট কেন্দ্রের সরঞ্জমাদি পাঠানো হয় উপজেলা পরিষদ চত্বর থেকে।
এছাড়া বুধবার বেলা এগারটার পর থেকে রাজবাড়ী-২ আসনের মোট ১৯৮টি ভোট কেন্দ্রের মধ্যে পাংশা উপজেলার ৭৭টি, বালিয়াকান্দি উপজেলার ৭০টি এবং কালুখালী উপজেলার ৫১টি ভোট কেন্দ্রের সরঞ্জমাদি পাঠানো হয়। বিকেল চারটার আগেই এসব উপজেলার প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার সহ নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের নিয়ে পাঠানো হয়। এসব সরঞ্জমাদি পিকআপ গাড়ি, নসিমন, করিমন, মাহেন্দ্র করে পাঠানো হয়। তবে এসব অবৈধ যান নির্বাচনে বৈধ যান হিসেবে ব্যবহৃত করা হচ্ছে।
জেলা প্রশাসকের কার্যালয় জানায়, রাজবাড়ীর দুটি আসনে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে বিজিবি-১২৫ জন, ব্যাটেলিয়ন আনসার বাহিনীর ৯০ জন, র্যাব-৩০ জন, পুলিশ ১ হাজার ৪৩ জন, সেনাবাহিনীর সদস্য ৫৮৯ জন এবং এপিবিএন ৯০ জন সদস্য নিয়োজিত রয়েছে।