Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

রাজবাড়ী-২ আসনে বিএনপির হারুন-অর-রশিদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

রাজবাড়ী মেইল ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ

Link Copied!

oplus_0

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী-২ আসনে (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. হারুন-অর-রশিদ গত রোববার দুপুরে তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি ইশতেহার ঘোষণা করেন।

এ সময় তাঁর নির্বাচনী এলাকা পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। ছয় পৃষ্ঠার লিখিত নির্বাচনী ইশতেহারে তিনি পাংশায় পদ্মা ব্যারেজ বাস্তবায়ন করা সহ সামাজিক সুরক্ষা, কৃষি এবং খাদ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মানব সম্পদ, অর্থনৈতিক সংস্কার, কর্মসংস্থান ও যুব উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ, ধর্মীয় নেতাদের সম্মানী, শ্রমিক ও প্রবাসী কল্যান, যোগাযোগ ও পরিবহন খাত ছাড়াও জনগুরুত্বপূর্ণ বিষয়ের মতো ১২টি পয়েন্ট চিহিৃত করে তিনি ইশতেহার ঘোষণা করেন।

প্রতিটি পয়েন্টে আরো অন্তত ৮ থেকে ১০টি করে বিষয় তিনি উল্লেখ করেন। বিএনপি সরকার গঠন করতে পারলে এবং তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে এসব চিহিৃত পয়েন্ট বাস্তবায়নে তিনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন।

এছাড়া স্বাস্থ্যখাতে তিনি উপজেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ১৫০ শয্যার হাসপাতাল নির্মাণ, শিক্ষাকে আরো উন্নত করতে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষকদের প্রতিজন শিক্ষককে একটি করে ট্যাব বা কম্পিউটার প্রদান, বিদেশগামী বেকার যুবকদের বিদেশযাত্রা সহজ করতে তিন উপজেলায় বিদেশী ভাষা শিক্ষার প্রশিক্ষণ ইনষ্টিটিউশন স্থাপন করা হবে। এছাড়া পাংশা-বালিয়াকান্দি-কালুখালী উপজেলায় বিদ্যমান পাংশা, কালুখালী জংশন, বহরপুর, বেলগাছি ও মাছপাড়া এই ৫টি রেলষ্টেশনে উন্নত বিশ্রামাগার, ডিজিটাল টিকেটিং সহ আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা করা হবে। পাংশায় পদ্মা ব্যারেজ বাস্তবায়ন করা হবে। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পানি নিরাপত্তা, বন্যা ও মরুকরন প্রতিরোধ নিশ্চিত করা হবে। বালিয়াকান্দি এবং কালুখালীকে পর্যায়ক্রমে পৌরসভায় রুপান্তর করা হবে। কৃষকদের মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশে বিদ্যমান প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারী রকমের কৃষকদের ‘কৃষক কার্ড; দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. আসলাম মিয়া, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মৃগী শহীদ দিয়ানত ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীর, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, বালিয়াকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নূর-ই শামসছ নওরোজ, কালুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কাজী শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি লুতফর রহমান, রাজবাড়ী সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা একেএম ইকবাল হোসেন প্রমূখ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজবাড়ীতে মন্দিরের গেট নির্মাণে বাধা, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহবধু লাঞ্ছিতের অভিযোগ

রাজবাড়ী-২; বহিস্কারের পর জামানত হারালেন সাবেক এমপি নাসিরুল হক

রাজবাড়ী-২ আসনে সর্বোচ্চ ভোট পেয়ে নতুন ইতিগাস গড়লেন হারুন-অর-রশিদ

রাজবাড়ী-১ আসনে অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীতে ভোট কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জমাদি

ভোট দিতে চারদিনের ছুটতে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ, দৌলতদিয়া ঘাটে ভিড় 

রাজবাড়ী-২ বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে তিন উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়

রাজবাড়ী-২ আসনে বিএনপির হারুন-অর-রশিদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

গোয়ালন্দে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তরুণের

‘চাঁদাবাজদের মানুষ আর ভোট দিবে না’- জামায়াতে ইসলামী প্রার্থী নূরুল ইসলাম

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাত্যয় ঘটলে এ অঞ্চলের মানুষ বসে থাকবে না, আগুন জ্বলবে —আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম