Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. ধর্ম ও জীবন
  6. আলোচিত খবর

রাজবাড়ীতে নিখোঁজের পাঁচদিন পর পদ্মায় ভেসে উঠলো যুবকের লাশ

রাজবাড়ী মেইল ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক. রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দিয়ে নিখোঁজের পাঁচদিন পর ভেসে উঠলো লাশ। দৌলতদিয়া ঘাট থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে পাশের ফরিদপুরের নর্থচ্যানেল ইউনিয়নের সেলিমপুর চর থেকে রোববার রাতে লাশটি উদ্ধার করেছে স্থানীয় নৌপুলিশ। সোমবার সকালে নৌপুলিশ ও নিখোঁজ রেজাউলের পরিবার বিষয়টি নিশ্চিত করেন।

নিখোঁজ রেজাউল শিকদারের বড় ভাই মোস্তফা শিকদার সোমবার সকালে জানান, রোববার রাত ৮টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি বড় ভাই হারুন শিকদারের কাছে মোবাইলে ফোন করে রেজাউলের খবর জানতে চান। তার নিখোঁজের বিষয়টি বললে ফরিদপুরের নর্থচ্যানেল ইউনিয়নের নতুন হাট সেলিমপুর চরে লাশ পাওয়ার খবর জানায়। খবর পেয়ে রাতেই আমরা ফরিদপুরের সিএন্ডবি ঘাট নৌপুলিশ ফাঁড়িতে যাই। লাশের পড়নে নিল রঙের জিন্সের প্যান্ট, ব্লু রঙের শার্ট পড়া ও পকেটে থাকা মানিব্যাগের কাগজপত্র দেখে আমার ভাইয়ের লাশ শনাক্ত করি। এছাড়া আমার ভাইয়ের লাশ প্রথম দেখেই চিনে ফেলেছি। লাশ আনতে ফরিদপুরের উদ্দেশ্যে আমরা রওয়ানা হয়েছি।

ফরিদপুরের সিএন্ডবি ঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ওসি) নাসিম আহম্মেদ জানান, রোববার সন্ধ্যার দিকে পদ্মা নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকার লোকজন চৌকিদারের মাধ্যমে রাত ৮টার দিকে আমাদের জানায়। খবর পেয়ে তাদেরকে লাশটি আটকানোর কথা বলে রওয়ানা হয়ে রাত সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করে ৯টার দিকে ফাঁড়িতে চলে আসি। পরে পরিবারের লোকজন কয়েকদিন আগে দৌলতদিয়া ফেরি ঘাট থেকে নিখোঁজ রেজাউল শিকদারের লাশ বলে শনাক্ত করেন। কয়েকদিন আগে মৃত্যু হওয়ায় পচে অর্ধ গলিত হওয়ায় লাশটি রোববার বিকেলের দিকে ভেসে উঠে। রাতেই লাশটি ময়না তদন্তের জন্য ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিখোঁজ রেজাউল শিকদার (৩৫) গোয়ালন্দ উপজেলার বাহির দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়ার মৃত মহিউদ্দিন শিকদারের ছেলে। একাধিক প্রত্যক্ষদর্শীর দাবি, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে যানবাহন লোডের জন্য অপেক্ষমান রো রো (বড়) ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’ নামক ফেরির পন্টুনে জুয়াড়ি চক্রের কয়েকজনের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে পদ্মা নদীতে লাফ দেন তিনি। তবে স্বজনদের দাবি, প্রতিপেক্ষের লোকজন তাঁকে নদীতে ফেলে দিয়েছে। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস এবং মানিকগঞ্জের আরিচা থেকে আসা ডুবুরি দল মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ফেরি ঘাট এলাকায় অনুসন্ধান চালায়। কোন সন্ধান না পাওয়ায় বুধবার রাতে তারা অভিযান সমাপ্ত ঘোষণা করে চলে যান।

নিহতের বড় ভাই হারুন শিকদার ও রবিউল শিকদার দাবি করেন, জমি নিয়ে স্থানীয় একটি পরিবারের সঙ্গে তাঁদের দীর্ঘদিন বিরোধ চলছে। এ নিয়ে মামলা হয়েছে এবং তারা জেলও খেটেছেন। তাঁদের ধারণা, পরিকল্পিতভাবে রেজাউলকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। কারণ, অন্য যাত্রীকে টেনে উদ্ধার করলেও রেজাউলকে ইচ্ছাকৃতভাবে উদ্ধার করা হয়নি।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (ওসি) ত্রিনাথ সাহা বলেন, মঙ্গলবার বিকেলে যাত্রীর সাথে জুয়াড়িদের ধস্তাধস্তির এক পর্যায়ে রেজাউল শিকদার নদীতে লাফ দেন। তাঁকে ধরতে ওই যাত্রীও নদীতে লাফ দেন। এ সময় যাত্রীকে টেনে তুলতে পারলেও রেজাউলের সন্ধান পায়নি। যাত্রীটি ওই ফেরিতে মানিকগঞ্জের পাটুরিয়া চলে যাওয়ায় তাঁকেও পায়নি। নিখোঁজের পাঁচদিন পর গতকাল রোববার রাতে পদ্মায় লাশ ভেসে ওঠার খবর পেয়ে পরিবারকে জানানো হলে তারা গিয়ে রেজাউলের লাশ হিসেবে শনাক্ত করে।

তিনি আরও বলেন, নিহত রেজাউল শিকদারের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ৪টি মাদক মামলা, মানিকগঞ্জ ও গোয়ালন্দ ২টি ছিনতাই এবং গোয়ালন্দে ১টি জুয়া আইনে মামলা রয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজবাড়ীতে মন্দিরের গেট নির্মাণে বাধা, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহবধু লাঞ্ছিতের অভিযোগ

রাজবাড়ী-২; বহিস্কারের পর জামানত হারালেন সাবেক এমপি নাসিরুল হক

রাজবাড়ী-২ আসনে সর্বোচ্চ ভোট পেয়ে নতুন ইতিগাস গড়লেন হারুন-অর-রশিদ

রাজবাড়ী-১ আসনে অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীতে ভোট কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জমাদি

ভোট দিতে চারদিনের ছুটতে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ, দৌলতদিয়া ঘাটে ভিড় 

রাজবাড়ী-২ বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে তিন উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়

রাজবাড়ী-২ আসনে বিএনপির হারুন-অর-রশিদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

গোয়ালন্দে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তরুণের

‘চাঁদাবাজদের মানুষ আর ভোট দিবে না’- জামায়াতে ইসলামী প্রার্থী নূরুল ইসলাম

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাত্যয় ঘটলে এ অঞ্চলের মানুষ বসে থাকবে না, আগুন জ্বলবে —আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম