Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

গোয়ালন্দে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তরুণের

রাজবাড়ী মেইল ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ অপরাহ্ণ

Link Copied!

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল ও যাত্রীবাহি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত শিথিল বিশ্বাস সেতু (২৬) নামের এক তরুণ ব্যবসায়ী ঢাকা নেওয়ার পথে মারা গেছেন। সে গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিজয় বাবু পাড়ার বাসিন্দা ও গোয়ালন্দ বাজারের সেতু জুয়েলার্সের মালিক কমল বিশ্বাসের ছেলে।

সোমবার দুপুর দেড়টার দিকে নিজ বাড়ি থেকে গোয়ালন্দ বাজার প্রধান সড়ক দিয়ে স্বর্ণের দোকানে যাওয়ার সময় পথিমধ্যে পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মন্ডলের বাড়ির সামনে দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ফিরোজ আহমেদ সহ কয়েকজন জানান, সোমবার দুপুর দেড়টার দিকে শিথিল বিশ্বাস ওরফে সেতু বাজারের স্বর্ণের দোকানে যাওয়ার জন্য দ্রুত গতিতে মোটরসাইকেল নিজেই চালিয়ে যাচ্ছিল। এ সময় পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্হানীয় লোকজন শিথিল বিশ্বাসকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থার অবনগতি হওয়ায় পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার অবস্হা আশংকাজনক হওয়ায় সেখান থেকে বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা নেওয়ার পর পথে বিকেল পাঁচটার দিকে শিথিলের মৃত্যু হয়।

নিহত শিথিল বিশ্বাস ওরফে সেতুর শ্বশুর গোয়ালন্দ বাজারের স্বর্ণ ব্যবসায়ী ও উপজেলা স্বর্ণশিল্প সমিতির সভাপতি রঞ্জিত কুমার পোদ্দার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সেতু বছর খানেক আগে আমার মেয়েকে বিয়ে করেছে। মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনায় আজ মৃত্যু বরণ করে। এখনো লাশ বাড়ি এসে পৌছায়নি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, দুপুরে সড়ক দুঘর্টনায় শিথিল বিশ্বাস ওরফে সেতু নামের এক তরুণ নিহত হয়েছে। তবে লাশ এখনো গোয়ালন্দে এসে পৌছেনি। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজবাড়ীতে মন্দিরের গেট নির্মাণে বাধা, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহবধু লাঞ্ছিতের অভিযোগ

রাজবাড়ী-২; বহিস্কারের পর জামানত হারালেন সাবেক এমপি নাসিরুল হক

রাজবাড়ী-২ আসনে সর্বোচ্চ ভোট পেয়ে নতুন ইতিগাস গড়লেন হারুন-অর-রশিদ

রাজবাড়ী-১ আসনে অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীতে ভোট কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জমাদি

ভোট দিতে চারদিনের ছুটতে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ, দৌলতদিয়া ঘাটে ভিড় 

রাজবাড়ী-২ বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে তিন উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়

রাজবাড়ী-২ আসনে বিএনপির হারুন-অর-রশিদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

গোয়ালন্দে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তরুণের

‘চাঁদাবাজদের মানুষ আর ভোট দিবে না’- জামায়াতে ইসলামী প্রার্থী নূরুল ইসলাম

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাত্যয় ঘটলে এ অঞ্চলের মানুষ বসে থাকবে না, আগুন জ্বলবে —আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম