Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাত্যয় ঘটলে এ অঞ্চলের মানুষ বসে থাকবে না, আগুন জ্বলবে —আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ী মেইল ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অভিযোগ করে বলেছেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি। লক্ষ মানুষ জীবন দিয়েছে। আমরা এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে অঙ্গীকারবদ্ধ। এর কোনো ব্যাত্যয় ঘটলে এ অঞ্চলের মানুষ বসে থাকবে না, এই অঞ্চলে আগুন জ্বলবে।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আয়োজিত জনসভা ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা সবাই মিলে আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। প্রশাসনের কাছে আমাদের স্পষ্ট অনুরোধ—অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করুন।”

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আরও বলেন,”টাকা দিয়ে ভোট কেনার অপচেষ্টা করা হচ্ছে। একটি দল গোটা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে। তারা টাকা দিয়ে ভোট কিনছে, ভোটারদের আইডি কার্ড ও মোবাইল কার্ড সংগ্রহ করছে। সবাইকে সতর্ক থাকতে হবে।” এর আগে দুপুর থেকেই ‘ভোট দেব কিসে—ধানের শীষে, ১২ ফেব্রুয়ারি সারাদিন—ধানের শীষে ভোট দিন’ এমন স্লোগানে শহীদ খুশি রেলওয়ে ময়দানে জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

পরে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে একটি গণমিছিল রেলওয়ে ময়দান থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ খুশি রেলওয়ে ময়দানে এসে শেষ হয়। জনসভায় আরও বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজবাড়ীতে মন্দিরের গেট নির্মাণে বাধা, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গৃহবধু লাঞ্ছিতের অভিযোগ

রাজবাড়ী-২; বহিস্কারের পর জামানত হারালেন সাবেক এমপি নাসিরুল হক

রাজবাড়ী-২ আসনে সর্বোচ্চ ভোট পেয়ে নতুন ইতিগাস গড়লেন হারুন-অর-রশিদ

রাজবাড়ী-১ আসনে অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীতে ভোট কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জমাদি

ভোট দিতে চারদিনের ছুটতে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ, দৌলতদিয়া ঘাটে ভিড় 

রাজবাড়ী-২ বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে তিন উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়

রাজবাড়ী-২ আসনে বিএনপির হারুন-অর-রশিদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

গোয়ালন্দে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল তরুণের

‘চাঁদাবাজদের মানুষ আর ভোট দিবে না’- জামায়াতে ইসলামী প্রার্থী নূরুল ইসলাম

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাত্যয় ঘটলে এ অঞ্চলের মানুষ বসে থাকবে না, আগুন জ্বলবে —আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম