Rajbarimail.com
ঢাকা, রবিবার , ৮ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. খেলাধুলা

গোয়ালন্দে প্রীতি ক্রিকেট ম্যাচ, ‘মোবাইল নয়, ক্রিকেট ব্যাট হোক খেলার সঙ্গী’

রাজবাড়ী মেইল ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ

Link Copied!

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ, রাজবাড়ীঃ  “মোবাইল নয়, ক্রিকেট ব্যাট হোক খেলার সঙ্গী”- স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার উজানচর সাহাজ‌উদ্দিন মন্ডল ইনস্টিটিউট মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ইলেভেন স্টার জয়লাভ করেন।

প্রীতি ম্যাচে কিশোর ক্রিকেটারদের পাশাপাশি সোনালী অতীত খেলোয়াড়দের মধ্যে খেলায় অংশগ্রহণ করেন স্কুল শিক্ষক ও সোনালী অতীত ক্লাবের উপদেষ্টা শামীম শেখ, প্রতিষ্ঠাতা মোঃ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মোল্লা, স্কুল শিক্ষক ও সদস্য মোঃ জহিরুল ইসলাম, সুজিত কুমার রায়, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মোল্লা, সোনালী অতীত ক্লাব দৌলতদিয়া শাখার সভাপতি মোঃ সুলতান ফকির, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন প্রমুখ সহ অন্যান্য খেলোয়াড়বৃন্দ।

প্রীতি ম্যাচে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব ও ইলেভেন স্টার একে অপরের মোকাবেলা করে। ইলেভেন স্টার টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ১৬ ওভারের খেলায় ইলেভেন স্টার ১৫.২ বল খেলে সব কয়টি উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে। জবাবে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব ১৬ ওভার ব্যাটিং করে ৯ উইকেট খুইয়ে ১১০ রান করতে সক্ষম হয়। ফলে ইলেভেন স্টার ২৯ রানে জয় লাভ করে। বিজয়ী দলের মোঃ রানা ব্যক্তিগত ৪৬ রান এবং বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন।

দ্বিতীয় ইনিংসের শুরুর দিকে ২ ওভারে বোলিংয়ে ২ উইকেট এবং চমৎকার ফিল্ডিংয়ে বিশেষ নৈপুণ্য দেখান সোনালী সময় ফেলে আসা ক্রিকেটার শামীম শেখ। অপর দিকে ম্যাচে ৩ ওভার বল করে ৪ উইকেট নিয়ে বিশেষ পুরস্কৃত হন সোনালী অতীত ক্লাবের খেলোয়াড় মোঃ সাজ্জাদ হোসেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার