Rajbarimail.com
ঢাকা, রবিবার , ১ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. কৃষি ও অর্থনীতি

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ী মেইল ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলার চর ঝিকড়ী এলাকায় অবৈধভাবে কাঠ পোড়ানো ও পরিবেশ দূষণের অভিযোগে একটি ইটভাটাকে জরিমানা করার বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর পাংশা উপজেলার মেসার্স জান্নাত-শামীম (এজ.এস.বি) ব্রিকস নামক ইটভাটায় এ অভিযান চালায়।

অভিযান শেষে পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ অবৈধ ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা আদায় শেষে ভাটার চিমনি ও কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ভাটার কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। অভিযানের নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের (রাজস্ব শাখা) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু বকর সিদ্দিক। এ সময় রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহম্মেদ, পরিদর্শক মো. ইমরান হোসেন সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে গত সোমবার (২৬ জানুয়ারি) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ইন্দুরদি এলাকায় মেসার্স আর.এস.বি ব্রিকস নামক ইটভাটায় অবৈধভাবে কাঠ পোড়ানোর অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইটভাটা মালিক আব্দুল জলিলকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা সহ ভাটা সম্পূর্ণরুপে বন্ধ করা হয়।

অভিযান শেষে সন্ধ্যায় রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. ইমরান হোসেন জানান, পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া চর ঝিকড়ী এলাকায় অবস্থিত মেসার্স জান্নাত-শামীম (জে.এস.বি) ব্রিকস নামক ইটভাটায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে কাঠ পোড়ানো হচ্ছিল। অভিযোগের সত্যতার ভিত্তিতে রোববার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে ইটভাটা মালিক সুজন মল্লিক ও কেসমত আলীকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তাৎক্ষনিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। অবৈধ ইটভাটার অংশ বিশেষ চিমনি ও কিলন ভেঙে গুড়িয়ে দেওয়াসহ ইটভাটার সকল কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু বকর সিদ্দিক রাজবাড়ীমেইলডটকমকে বলেন, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে বড়ই দেওয়ার লোভ দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, গ্রেপ্তার নেই

জামায়াতের সাথে জোট, ফেসবুকে ঘোষণা দিয়ে এনসিপি নেতার পদত্যাগ

রাজবাড়ীতে আর.এস.বি ইটভাটাকে জরিমানার বন্ধ ঘোষণা

রাজবাড়ীর আদালত চত্বরে ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেপ্তার ৫

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে গোয়ালন্দে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজবাড়ীতে মাদক বিরোধী ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

রাজবাড়ীতে সুজনের গোল টেবিল বৈঠক ‘মানসিকতার পরিবর্তন এবং দায়িত্বশীল না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’

রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি নাসিরুল হক সাবুকে দলীয় সকল পদ থেকে বহিস্কার

রাজবাড়ীতে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ও পোস্টাল ব্যালট সর্ম্পকৃত উদ্বুদ্ধকরণ সভা

১২ তারিখেই ভোট এবং সংস্কার প্রশ্নে ‘হ্যাঁ’ ব্যালটে সিল দিন – সৈয়দা রিজওয়ানা হাসান

রাজবাড়ী-২ আসনে জামায়াত প্রত্যাহার, জোট প্রার্থী জামিল হিজাযী

রাজবাড়ীতে তেলপাম্প কর্মচারী রিপন হত্যা: আবুল হাসেম সহ চালকের ফাঁসির দাবিতে মানববন্ধন