Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি

ওসমান হাদির ওপর গুলি বর্ষনের প্রতিবাদে রাজবাড়ীতে এনসিপি, বৈষম্যবিরোধী ও গণ অধিকার পরিষদের বিক্ষোভ

রাজবাড়ী মেইল ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ণ

Link Copied!

ইমরান হোসেন, রাজবাড়ীঃ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ওসমান হাদির ওপর গুলি বর্ষণের প্রতিবাদে রাজবাড়ীতে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণ অধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ ও মশাল মিছিল বের করেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাতটার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে রেলগেট, পান্না চত্তর হয়ে শহরের শহীদ স্মৃতি চত্তরের সামনে এসে শেষ হয়। পরে সেখানেই এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় ওসমান হাদির ওপর গুলি বর্ষণের তীব্র নিন্দা জানিয়ে বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, হাদীকে গুলি কর হত্যার চেষ্টা করা হয়েছে। নির্বাচনে হাদীর বিজয় নিশ্চিত জেনে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। আগামী ১২ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে হবে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে সমাবেশ থেকে জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহবায়ক মীর মাহমুদ সুজন, সদস্য সচিব রাসেদুল ইসলাম, যুগ্ন আহবায়ক, মো. ইব্রাহিম, মো. খলিল, সাইদুর জামান সাকিব, রাজবাড়ী জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) যুগ্ন সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ খান পলাশ, সদর উপজেলা এনসিপির যুগ্ন সমন্বয়কারী আব্দুস সাত্তার মীজি, সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. হৃদয়, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, বরিশাল বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী মো. রিপন প্রমূখ।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার