Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

রাজবাড়ীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন

রাজবাড়ী মেইল ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ “সাইবার সহিংসতা সহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন, নারী ও কন্যার অগ্রসরমানতা নিশ্চিত করুন” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের পান্না চত্বরে রাসসুন্দরী মিলনায়তনে মহিলা পরিষদের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি পূর্ণিমা দত্তের সভাপতিত্বে মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক এ্যাডঃ দেবাহুতী চক্রবর্তী, রাজবাড়ী জেলা শাখার সহ সাধারণ সম্পাদক সম্পা প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক ফারহানা জাহান মিনি সহ গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে বক্তারা সাইবার সহিংসতা সহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতন বন্ধ, নারী ও কন্যার অগ্রসরমানতা নিশ্চিত করতে সাংবাদিকদের মাধ্যমে সমাজের সর্বস্তরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন

জানা গেছে, জানুয়ারী ২০২৫ থেকে জুন ২০২৫ পর্যন্ত জেলায় নারী ও কন্যা নির্যাতনের ঘটনা ঘটেছে ১৩টি। এর মধ্যে পারিবারিক সহিংসতা ৩টি, আত্মহত্যা ১টি, ধর্ষণের চেষ্টা ২টি, গণধর্ষণ ১টি, রহস্যজনক মৃত্যু ২টি, যৌতুকের কারণে নির্যাতন ১টি, ধর্ষণ ১টি, মানসিক নির্যাতন ১টি, হত্যা ১টি।

এছাড়াও জুলাই ২০২৫ থেকে নভেম্বর ২০২৫ পর্যন্ত জেলায় নারী ও কন্যা নির্যাতনের ঘটনা ঘটেছে ১১টি। এর মধ্যে রহস্যজনক মৃত্যু ২টি, আত্মহত্যা ৪টি, উত্ত্যক্তকরণ ১টি, শিশু ধর্ষণ ১টি, অপহরণ ১টি ও শারীরিক নির্যাতন ২টি। এছাড়াও রাজবাড়ী আদালতে নারী ও শিশু বিষয়ে মামলা হয়েছে ২৩১টি।

বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ক্রিষ্টানো মারিও রেখার সঞ্চালনায় মহিলা পরিষদ জেলা শাখার সহ-সভাপতি শাহিনা সুলতানা, প্রশিক্ষণ সম্পাদক নমিতা দাস, অর্থ বিষয়ক সম্পাদক শাশ্বত চক্রবর্তী, সমাজকল্যাণ সম্পাদক হোসনে নাহিদ প্রিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কানিজ ফাতেমা বেবি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দা তানিয়া সিমি সহ মহিলা পরিষদের অন্যান্য সদস ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার