Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি
  5. স্বাস্থ্য

রাজবাড়ীতে গণঅধিকার পরিষদ প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজবাড়ী মেইল ডেস্ক
২৯ নভেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওমান প্রবাসী মো. জাহাঙ্গীর খানের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পে প্রায় ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের মাঝে ১৪ প্রকারের ওষুধ বিতরণ করা হয়।

চিকিৎসা সেবায় অংশ নেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. সঞ্জয় সাহা এবং ফরিদপুর ইসলামি চক্ষু হাসপাতালের আর এমও, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. এনামুল হক। এছাড়াও রোগীদের বিনামূল্যে রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ ও ওজন নির্ণয় করা হয়।

রাজবাড়ী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহিন আলম বলেন, “গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের নির্দেশে জনগণের দোরগোড়ায় মানবিক সেবা পৌঁছে দিতে রাজবাড়ী-১ আসনের ট্রাক মার্কার প্রার্থী মো. জাহাঙ্গীর খানের ব্যক্তিগত উদ্যোগে সদর এবং গোয়ালন্দের ১৮টি ইউনিয়নে ধারাবাহিকভাবে ফ্রি চিকিৎসা সেবা চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে আজ দাদশী ইউনিয়নে এই ক্যাম্প আয়োজন করা হয়েছে।”

তিনি জানান, “আজকের ক্যাম্পে আমাদের লক্ষ্য ৭০০ রোগীকে চিকিৎসা দেওয়া। পাশাপাশি চোখের জটিল রোগে আক্রান্ত যেসব রোগীর অপারেশন প্রয়োজন, তাদের মধ্যে ১০ জনের অপারেশন সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে করে দেওয়া হবে।” চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী জানান, বিনামূল্যে চোখ ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পেরে তারা উপকৃত হয়েছেন। সঙ্গে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ পাওয়ায় তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখ, ফরিদপুর ইসলামি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক জিল্লুর রহমান, সদর উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব গাজী বাচ্চু, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহীন আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফা মনি, শ্রমিক অধিকার পরিষদের জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিপন মণ্ডল সহ আরও অনেকে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার