Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

সমবায়ের মাধ্যমে জীবনকে উন্নতি করতে হবে – ইউএনও সাথী দাস

রাজবাড়ী মেইল ডেস্ক
২ নভেম্বর ২০২৫, ৮:৪০ অপরাহ্ণ

Link Copied!

মইন মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়, এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার (১ নভেম্বর) বেলা ১১ টার দিকে প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

এরপর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা ইউসিসিএ লিঃ এর সভাপতি হামিদুল হক বাবলুর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রমুখ।সভা সঞ্চালনা করেন শিক্ষক মো. রফিকুল ইসলাম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাথী দাস বলেন, কিছুক্ষণ আগে আমাদের সহকারী কমিশনার ভূমি আমার কাছে আক্ষেপ করে বললেন এখানে এক বছর এ্যাসিল্যান্ড হিসেবে আছি, তাদের মধ্যে যে ভূমিকা থাকার কথা ছিলো সেই ভূমিকা কিন্তু নেই।

তিনি সমবায় সুবিধা ভোগীদের উদ্দেশ্যে বলেন, যেটা আপনারা নামে মাত্র ঋন নিয়েছেন, আবার সেটা পরিশোধও করছেন, কিন্তু সেখান থেকেই আপনাদের উন্নতি হয়েছে কি না সেটা আগে দেখবেন। এরমধ্যে একজনের ও যদি উন্নতি হয় সেটা আমাদের গোয়ালন্দের জন্য গর্ব। আপনারা যারা এখানে আছেন তারা কি এই দিবসটির তাৎপর্য বুঝতে পেরেছেন? নামে মাত্র এখানে সদস্য হিসেবে থাকলে হবে না। সমবায়ের মাধ্যমে জীবনকে উন্নতি করতে হবে।আপনাদের সমস্যার কথাগুলো বলবেন, আমরা সেগুলো চিহ্নিত করে সমাধান করার চেষ্টা করব। আমি চাইবো গোয়ালন্দে সমবায় বিভাগের কার্যক্রম আরো জোরদার হোক।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার