Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি

জনদুর্ভোগ কমাতে ও চলাচলের উপযোগী করতে ফরিদপুরে যুবদলের উদ্যোগে রাস্তা সংস্কার

রাজবাড়ী মেইল ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ণ

Link Copied!

মাহবুব পিয়াল, ফরিদপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জনদুর্ভোগ কমাতে এবং চলাচলের অনুপযোগী খানাখন্দে ভরা রাস্তায় সংস্কারের উদ্যোগ নিয়েছে ফরিদপুর জেলা যুবদলের নেতৃবৃন্দ।শনিবার ও রোববার শ্রমিক এনে দিনভর এ বেহাল রাস্তার সংস্কার কাজ শুরু করা হয়।

ফরিদপুর শহরের চর টেপাখোলা বেরিবাঁধ থেকে ধলার মোড় পর্যন্ত পাঁকা রাস্তা খানাখন্দের সৃষ্টি হয়ে পরিবহন ও মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল এবং দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ওই রাস্তায় পানি জমে থাকত। শুকনো মৌসুমে মানুষ যাতায়াতে ধুলাবালিতে কষ্ট পোহাতে হতো।

এ অবস্থায় ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনের নির্দেশনায় এবং ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাগর ও প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান সেন্টুর অর্থায়নে ওই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন তারা।

এ সময় স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, রাস্তাটি বড় বড় গর্তে ভরা থাকায় চলাচল ছিল কষ্টসাধ্য। এখন সংস্কার হওয়ায় মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘব হয়েছে।

যুবদল নেতা সিদ্দিকুর রহমান সেন্টু বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি চলাচলের অনুপযোগী ছিল। শিক্ষার্থীসহ সাধারণ মানুষের কষ্ট দেখে আমরা যুবদলের নেতৃবৃন্দ এই উদ্যোগ নিয়েছি। আমরা সবসময় মানুষের পাশে থেকে কাজ করতে চাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার