Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. কৃষি ও অর্থনীতি

রাজবাড়ীর কালুখালীতে আগুনে জামায়াতের কার্যালয়সহ চারটি দোকান পুড়ে গেছে

রাজবাড়ী মেইল ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৪ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, কালুখালী, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুরে অগ্নিকাণ্ডে ইউনিয়ন জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় সহ চারটি দোকান পুড়ে ভষ্মিভূত হয়েছে। রোববার দিবাগত মধ্যরাতের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কালিকাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঝাউগ্রাম এলাকায় অবস্থিত ফজলু শেখের ভাড়া দেওয়া রাইস মিলঘর, একটি সেলুন, একটি মুদি দোকান, একটি চায়ের দোকানসহ স্থানীয় ইউনিয়ন জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় পুড়ে যায়।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালিকাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঝাউগ্রাম মোড় এলাকায় আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন দ্রুত কালুখালী উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশনে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ত্রিশ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় স্থানীয় জামায়াতে ইসলামীর কার্যালয় সহ চারটি দোকানঘর পুড়ে অন্তত লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ব্যবসায়ী এবং স্থানীয়দের ধারণা, ফজলু শেখ এর রাইস মিল থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটলে মুহুর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।

কালুখালী উপজেলা জামায়াতের ইসলামীর আমির মো. আব্দুর রব জানান, আগুনে আমাদের দলীয় কার্যালয় পুড়ে গেছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অর্ধ লক্ষাধিক টাকার মতো তাদের ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ হিসেবে তারা কোন নাশকতা মনে করছেন না।

কালুখালী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, রোববার দিবাগত রাত ১২টার পর খবর পাওয়া মাত্র দ্রুত ঘটনাস্থলে পৌছে। এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ত্রিশ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা রাইস মিল থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগার ধারণা করছেন। তবে প্রকৃত কারণ এখন পর্যন্ত নির্নয় করতে পারিনি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার