Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ
  6. কৃষি ও অর্থনীতি

ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ, চার প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ী মেইল ডেস্ক
২১ আগস্ট ২০২৫, ১০:২৫ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে বাজারের চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে আদালত। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও রাজবাড়ী পরিবেশ অধিদপ্তর।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাহিদুর রহমান। এ ছাড়া এসময় রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. ইমরান হোসেন সহ গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট, ইউএনও মো. নাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোয়ালন্দ বাজারে অভিযান পরিচালনা করে চারটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেন। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ধারা অনুযায়ী ওই চার প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষনিকভাবে আদায় করা হয়। নিষিদ্ধ পলিথিন বিক্রয়, প্রদর্শন, মজুদ ও ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার