Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ
  6. কৃষি ও অর্থনীতি

পদ্মা নদীর ১২ কেজির এক রুই সাড়ে ২৭হাজার টাকায় বিক্রি

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ণ

Link Copied!

ফিরোজ আহমেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়ায় জেলেদের জালে ১২ কেজি ওজনের একটি রুই মাছ ধরা পড়েছে। পরে মাছটি ২৭ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকার পদ্মা নদীতে পাবনা ধারাই এলাকার জেলে খোকন হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে খোকন হালদার বলেন, প্রতিদিনের মতো শুক্রবার খুব ভোরে সহযোগীদের নিয়ে ট্রালারে করে পদ্মায় মাছ শিকার করতে যাই। নদিতে জাল ফেলে দীর্ঘক্ষন মাছ না পেয়ে হতাশ হয়ে যাই। শেষ ভার ভেবে আরেকবার নদীতে জাল ফেলি। সকাল ৬টার দিকে জাল তুলতেই বড় এই মাছটি ভেসে ওঠে। পরে মাছটি বিক্রয়ের জন্য দৌলতদিয়ার ৫নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যাবসায়ী মো. শাহজাহান শেখ প্রতি কেজি ২ হাজার ২০০টাকা দরে মোট ২৬ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, শুক্রবার সকাল ৭ টার দিকে জেলে আমাকে মোবাইলের মাধ্যমে জানালে ১২ কেজি ওজনের রুই মাছটি প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে মোট ২৬ হাজার ৪০০ টাকায় কিনে নেন তিনি। মাছটি বিক্রয়ের জন্য ঢাকার এক ব্যাবসায়ীকে জানালে প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকায় মোট ২৭ হাজার ৬০০ টাকায় ওই ব্যাবসায়ী কিনে নেন।

গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রেজাউল শরিফ বলেন, বছরে নির্দিষ্ট সময়ে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়ার কারনে এই মাছগুলো বড় হওয়ার সুযোগ পায়। এছাড়াও এখন নদীতে পানি বাড়ার কারনে এসব বড় বড় মাছ নদীতে পাওয়া যাবে। নদীতে পানি বেশি থাকলে পাঙাশ, রুই, কাতলা, বোয়াল, বাগাড়সহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়বে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরো বেশি পাওয়া যেত। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে বলে তিনি জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার