Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

গোয়ালন্দের নির্বাচনে আ.লীগের গোলজার হোসেন ও আমজাদ হোসেন বিজয়ী

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১১:০২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ও ছোটভাকলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার রাতে বেসরকারীভাবে উপজেলার রিটার্নিং কর্মকর্তা মো. নিজাম উদ্দীন আহম্মেদ দুই ইউনিয়নে নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন।

উজানচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. গোলজার হোসেন মৃধা বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৯ হাজার ৯৪৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন ফকির (আনারস) পেয়েছেন ৩ হাজার ৫৩১ ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী জিন্দার আলী সেখ (ঘোড়া) পেয়েছেন ৩ হাজার ৩৬৮ ভোট।

এছাড়া ছোটভাকলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী নৌকার প্রার্থী, উপজেলা আ.লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আমজাদ হোসেন পেয়েছেন ৬ হাজার ৪৯৪ ভোট এবং নিকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী মিয়া (আনারস) পেয়েছেন ৪ হাজার ৪৫৩ ভোট।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে আনুষ্ঠানিকভাবে বেসরকারীভাবে ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মো. নিজাম উদ্দীন আহম্মেদ। তিনি জানান, সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোন প্রধার অপ্রিতকর ঘটনা ঘটেনি।

উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, উজানচর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা রযেছে ২২ হাজার ৫০৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৭১৬ জন এবং নারী ভোটার সংখ্যা ১০ হাজার ৭৮৭ জন। ছোটভাকলা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৮৫৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৪ জন এবং নারী ভোটার সংখ্যা ৭ হাজার ৩৩৩ জন। দুটি ইউনিয়নে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৯টি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার