Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. শিক্ষা

ফরিদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় কিন্টারগার্টেনের অংশগ্রহণের দাবিতে মানববন্ধন

রাজবাড়ী মেইল ডেস্ক
২৪ জুলাই ২০২৫, ১১:১৩ অপরাহ্ণ

Link Copied!

মাহবুব পিয়াল, ফরিদপুরঃ ফরিদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় ২০২৫ এ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্টারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় ফরিদপুর প্রাইভেট স্কুল সমন্বয় পরিষদের সভাপতি শেখ সাইফুল ইসলাম অহিদ, সাধারণ সম্পাদক অপরেশ রায় অপু, সহ-সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ন-সম্পাদক মো:নাজিম উদ্দিন আহমেদ লেনিন, যুগ্ন-সম্পাদক মো: অনিসুজ্জামান  মোল্লা,   এইচ এম ইব্রাহিম রাজ্জাক, মো:রোকনউদ্দিন রুমন, মো:নজরুল ইসলাম সৌরভ, আবু হানিফ, মিতা আক্তার, ইয়ারুন নাহার রুনা, মো: রিয়াদ হোসেনসহ ফরিদপুরের বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্টারগার্টেনের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, শিক্ষাক্ষেত্রে বেসরকারি কিন্ডারগার্ডেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেশের শিক্ষা বিস্তারে টেক্সটবুক বোর্ডের কারিকুলাম দেশীয় কৃষ্টি ও সংস্কৃতিকে অনুসরণ করে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। যার ফলে দিন দিন সামাজিকভাবে এসব প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে এবং এ সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা সহ বিগত বছরগুলোতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ২০২৩ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে  ঈর্ষণীয় সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।

এ সময় তারা শিক্ষা সচিবের কাছে আসন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এর পঞ্চম শ্রেণির কমলমতি  শিক্ষার্থীদের পূর্বের ন্যায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবি জানান। পরে তারা ফরিদপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার