Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

পাংশায় পাইপগানসহ ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
২৪ জুন ২০২৫, ৮:৩৯ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ  রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র একটি পাইপগানসহ মহিদুল ইসলাম মন্ডল (৩০) নামের ছিনতাই মামলার আসামিকে গ্রেপ্তার করেছে। মহিদুল ইসলাম জেলার পাংশা উপজেলার বহলাডাঙ্গা (বালিয়ারচরপাড়া) গ্রামের মৃত যতন আলী মন্ডলের ছেলে। রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পুলিশ নিজ বাড়ি থেকে আগ্নেয়াস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মহিদুলের বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এমন খবরের ভিত্তিতে রোববার (২২ জুন) দিবাগত রাত তিনটার দিকে তার গ্রামের বাড়ি বহলাডাঙ্গায় অভিযান চালায়। এসময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার কাছে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। পরে তার দেখানো মতে পুলিশ মহিদুলের বাড়ির রান্না ঘরের ভিতর জ্বালানীর স্তুপের মধ্যে একটি প্লাস্টিকের ব্যাগে রাখা দৈশীয় তৈরী একটি সচল পাইপগান উদ্ধার পুর্বক জব্দ করে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মহিদুল ইসরাম মন্ডলের বিরুদ্ধে পাংশা মডেল থানায় আরো দুটি ছিনতাই মামলা রয়েছে। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে আজ সোমবার পাংশা থানায় দেশের প্রচলিত আইন মোতাবেক অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। ধৃত আসামিকে সোমবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার