Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ

রাজবাড়ীতে কোরবানির পশুবাহী ট্রাক খাদে পড়ে নিহত দুই ব্যবসায়ী, দুটি গরুর মৃত্যু

রাজবাড়ী মেইল ডেস্ক
৩১ মে ২০২৫, ১০:২৯ অপরাহ্ণ

Link Copied!

শহীদুল ইসলাম, কালুখালী, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালিতে বৃষ্টিতে পিচ্ছিল রাস্তায় গরুবাহি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছে। এছাড়া দুটি ষাঁড় গরুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ট্রাকে থাকা গরুর ব্যাপারীসহ ৮জন। তাদেরকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আজ শ‌নিবার (৩১ মে) বেলা দুইটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বাংলাদেশ হাট নামক এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কু‌ষ্টিয়া ইসলা‌মি বিশ্ববিদ্যালয় এলাকার আফজালপুর ইউনয়নের মধুপুর গ্রামের বা‌সিন্দা রফিকুল ইসলাম (৩৫) ও অপরজন আফজালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের খ‌বির উদ্দিন (৫০)।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী কোরবানি উপলক্ষে গরুবাহী একটি ট্রাক রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাট নামক এলাকায় পৌঁছে। এ সময় বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হওয়ায় ট্রাকের চালক বেপরোয়াভাবে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে পাংশা হাইওয়ে মডেল থানা পুলিশ ও পাংশা ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছে দুই জনের মৃতদেহ উদ্ধার করেন। এরা দুজনই গরুর রাখাল ছিলেন।

পাংশা হাইওয়ে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিকেল সাড়ে চারটার দিকে বলেন, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কার্যক্রম প‌রিচালনা শুরু করেন। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরো বলেন, ট্রাকে থাকা ১৪টি গরু ছিলো।এর মধ্যে ১২টি গরু জীবিত উদ্ধার করা গেলেও ২টি গরু খাদের পানিতে পড়ে মারা গেছে। এসব গরু কোরবানির হাঁটে বিক্রির জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। বৃষ্টির কারণে মহাসড়ক অতিরিক্ত পিচ্ছিল হওয়ায় এবং চালক বেপরোয়া গতিতে চালানোর কারণে দুর্ঘটনা ঘটে। মরদেহ দুটির সুরতহাল শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার