Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ
  6. শিক্ষা
  7. ধর্ম ও জীবন
  8. আলোচিত খবর

গোয়ালন্দে পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু

রাজবাড়ী মেইল ডেস্ক
৩১ মে ২০২৫, ১০:২৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে পানিতে ডুবে লাবিবুজ্জামান (৬) নামে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবিবুজ্জামান গোয়ালন্দ পৌরসভা ১নম্বর ওয়ার্ড শাজাহান মেম্বার পাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে। সে গোয়ালন্দ উপজেলা পরিষদ সংলগ্ন স্থানীয় মুন-স্টার কলেজিয়েট স্কুলের প্লে শ্রেণীর ছাত্র।

স্থানীয় বাসিন্দা প্রতিবেশী ফিরোজ আহমেদ জানান, কয়েকদিনের ভারি বৃষ্টিতে বাড়ির পাশের একটি শুকনো পুকুরে অনেক পানি জমে। শনিবার দুপুরে শিশু লাবিব উজ্জামান গ্রামের কয়েকজন ছেলের সাথে ওই পুকুরের পানিতে গোসল করতে নেমে ডুবে যায়। এ সময় তার খেলার সাথীরা দ্রুত এসে বাড়ীতে খবর দেয়। বাড়ির লোকজন ও প্রতিবেশীরা পুকুরের পানিতে নেমে তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেবার পর জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু লাবিবের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মুন-স্টার কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক আজিম ইসলাম জানান, বৃষ্টির পানিতে বাড়ির পাশের পুকুর ভরে যাওয়া আজ শনিবার দুপুর দুইটার দিকে লাবিবউজ্জামান সহপাঠীদের সাথে গোসলে গিয়ে ডুবে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বিকেলে আমরা লাবিবের পরিবারকে শান্তনা দেওয়ার চেষ্টা করেছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার