Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ
  6. কৃষি ও অর্থনীতি

গোয়ালন্দে প্রশাসনের অভিযানে খননযন্ত্র ধ্বংস, স্কেভেটর মালিককে জরিমানা

রাজবাড়ী মেইল ডেস্ক
২৯ মে ২০২৫, ১০:৩০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে একাধিক খননযন্ত্র ধ্বংস করেছে। একই সাথে মাটি উত্তোলনকালে দুটি স্কেভেটর বিকল করেছে। উপজেলার উজানচর ও পৌরসভা এলাকায় বুধবার রাতে অভিযানের নেতৃত্ব দেন ইউএনও মো. নাহিদুর রহমান।

জানা যায়, উপজেলার উজানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুন্সী বাড়ি সংলগ্ন বিশ্বনাথ কবিরাজের পাড়া এলাকায় দীর্ঘদিন অবৈধভাবে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে খননযন্ত্রসহ পাইপ ধ্বংস করা হয়।

এছাড়া গোয়ালন্দ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাহাদুর পুর এলাকায় ফসলি জমি থেকে মাটি উত্তোলনকালে একটি স্কেভেটরের ব্যাটারী খুলে বিকল করা হয়। অপর স্কেভেটর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৮ মে) রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুর রহমান।

ইউএনও বলেন, অনুমতি ছাড়া অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন বন্ধ, সড়কে জানমালের নিরাপত্তা ও সড়কের ক্ষতিরোধ নিশ্চিত করতে অভিযান চালানো হয়। এসময় একটি স্কেভেটর বিকল ও অপরটির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উজানচর মুন্সিবাড়ি এলাকায় একটি খননযন্ত্র ও পাইপ ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, যারা মাটি উত্তোলনে জড়িত তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। তারা যেন কোন জমি পুকুর থেকে উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে স্কেভেটর দিয়ে মাটি কেটে বিক্রি না করে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার