Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. অপরাধ

রাজবাড়ীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রাজবাড়ী মেইল ডেস্ক
২৬ মে ২০২৫, ১১:২০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের বিলনয়াবাদ গ্রামের জনৈক চান্দু শেখের পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে মরদেহটি উদ্ধারের পর সুরতহাল শেষে সদর থানা পুলিশ বেলা দুইটার দিকে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

চান্দু শেখের স্ত্রী ছালেহা বেগম সাংবাদিকদের বলেন, আজ সোমবার সকালে আমার বোন আলেয়া বেগম পুকুর পাড়ে লাগানো পেঁপে পাড়তে গেলে পুকুরের কচুরি পানার মধ্যে একটি মরদেহ ভাসতে দেখে চিৎকার করে ডাকতে থাকে। দৌড়ে মরদেহটি দেখে এলাকার লোকজনকে জামায়। পরে এলাকার লোকজন পুলিশকে খবর দেন। তিনি আরও বলেন, আমাদের এই পুকুরটি সারা বছর পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এখনও পুকুরটি কচুরিপানায় ভরপুর রয়েছে। পাটের সিজনে এখানে পাট জাগ দেওয়া হয়। কিন্তু লাশটি এখানে কি করে আসলো জানা নেই।

স্থানীয় কয়েকজন বলেন, মরদেহটি যাতে চিনতে না পারা যায় এজন্য মুখ এসিড অথবা আগুন দিয়ে পোঁড়ানোর মতো দেখা যাচ্ছে। তবে পুলিশ বলছে, মরদেহটি কয়েকদিন আগের। হয়তো ৬ থেকে ৭ দিন ধরে পুকুরে পড়ে থাকায় মুখের অংশ পচে কালো হয়ে গেছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সকালে বিলনয়াবাদ গ্রামের চান্দু শেখের পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দুপুর একটার দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে সুরতহাল শেষে বেলা দুইটার দিকে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের জন্যে ফরিদপুর থেকে সিআইডির ক্রাইমসিন বিভাগ এসেছে।

ওসি বলেন, মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ থেকে ৪৫ বছর। এখনও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করছি মরদেহটি ৬ থেকে ৭ দিন ধরে পুকুরে পড়ে ছিল। যে কারণে মরদেহের মুখের অংশ পচে কালো হয়ে গেছে। প্রাথমিকভাবে মুখমন্ডল পুড়িয়ে দেয়া বা এসিডে ঝলসানো এমনটি মনে হয়নি। বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার