Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. বিনোদন

‘ভালোবাসার গোয়ালন্দ’ এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ মে ২০২৫, ৭:৪৪ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ “মন সুন্দর যার, সেই রাখে দেশ পরিষ্কার” শ্লোগান ধারণ করে ‘ভালোবাসার গোয়ালন্দ’ নামক সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার রাতে আলোচনা সভা, জন্মদিনের কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।

‘ভালোবাসার গোয়ালন্দ’ এর সভাপতি মো. মিশকাত ও সংগঠনের উপদেষ্টা মো. জসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দীন শেক, সাবেক সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, গোয়ালন্দ পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন প্রমূখ।

সংগঠনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সন্ধ্যায় আলোচনা সভা, রাত সাড়ে ৮টায় কেক কাটা শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয়দের পাশাপাশি ফরিদপুর ও ঢাকা থেকে আগত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। গভীররাত পর্যন্ত উপস্থিত দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার