Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. কৃষি ও অর্থনীতি

পদ্মার এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ী মেইল ডেস্ক
১০ মে ২০২৫, ১০:২২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ পদ্মা নদীর প্রায় দুই কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে সাড়ে ৮ হাজার টাকায়। শুক্রবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারে ইলিশটি নিলামে বিক্রি হলে স্থানীয় এক ব্যবসায়ী ৮ হাজার টাকায় কিনেন। পরে তিনিও যোগাযোগ করে এক প্রবাসীর কাছে সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি করেন। আজ শুক্রবার সকালে পদ্মা নদীর মোহনায় ফরিদপুরের কবিরপুর চরে জেলেদের জালে ইলিশটি ধরা পড়ে।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, বর্তমানে পদ্মা নদীতে ইলিশের খুবই আকাল চলছে। জেলেদের জালে বিভিন্ন প্রকারের কিছু মাছ ধরা পড়লেও ইলিশের দেখা মিলছে না। মাঝে মধ্যে এক দুটি ইলিশ দেখা দিলেও তার দাম আকাশচুম্বি। আজ শুক্রবার ভোরের দিকে পদ্মা নদীর মোহনায় রাজবাড়ী জেলার সীমান্তবর্তী এবং ফরিদপুর জেলার শুরু কবিরপুর চরে জেলে ইসমাইল হালদারের জালে একটি বড় ইলিশ ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট বাজারের হালিম সরদারের আড়ত ঘরে তোলা হয়। এ সময় ওজন দিয়ে দেখা যায়, ইলিশটি প্রায় এক কেজি ৯৬০ গ্রাম হয়েছে। পরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে দৌলতদিয়া ৫নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ কিনে নেন।

দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী ও শাকিল-সোহান মৎস্য আড়তের সত্ত্বাধিকারী মো. শাহজাহান শেখ বলেন, মাঝে মধ্যে কাতলা, রুই, পাঙ্গাশের দেখা মিললেও ইলিশের দেখা মিলে না বললেই চলে। হঠাৎ মাঝে মধ্যে এক-দুটি ইলিশ পাওয়া গেলেও দাম অনেক বেশি হওয়ায় ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। এসময় সৌখিন টাকাওয়ালা মানুষ এসব মাছ কিনে নেন। এছাড়া এ বছর এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ ধরা পগেছে। তবে প্রায় দুই কেজি ওজনের এতবড় ইলিশ এই প্রথম ধরা পড়েছে বলে তিনি দাবী করেন।

তিনি বলেন, শুক্রবার সকাল সাতটার দিকে বাজারের হালিম সরদারের আড়তে প্রায় এক কেজি ৯৬০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ বিক্রির জন্য তোলা হয়। ইলিশটি ব্যবসায়ীরা ঘিরে ধরলে নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ৪ হাজার ২০০ টাকা কেজি দরে ৮ হাজার ২০০ টাকায় কিনেন। তিনিও অন্যত্র বিক্রি করার জন্য তাঁর পরিচিতি বিভিন্ন ব্যক্তির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ শুরু করেছেন এবং তাঁর প্রতিষ্ঠানের ফেসবুক পেইজে পোস্ট করেন। পরে মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তি ইলিশটি ৪ হাজার ৩০০ টাকা কেজি দরে ৮ হাজার ৪০০ টাকায় কিনে নেন। একই সঙ্গে তিনি আরো ৫ কেজি ওজনের ৩টি রিঠা মাছ ২ হাজার টাকা কেজি দরে ১০ হাজার কিনেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার