Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. কৃষি ও অর্থনীতি

রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, ৪৮ হাজার টাকা জরিমানা

রাজবাড়ী মেইল ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে খাদ্যে পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের অভিযোগে একটি খাবার হোটেল, একটি দধি ভাণ্ডার এবং একটি আইসক্রীম কারাখানা মালিককে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার ও আগের দিন সোমবার বিকেলে রাজবাড়ী জেলা শহর ও জেলার পাংশা উপজেলার পুরাতন বাজারে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

কাজী রকিবুল হাসান জানান, মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে রাজবাড়ী জেলা শহরের প্রধান সড়ক রেলগেট এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারা মোতাবেক খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করার অপরাধে হোটেল ছালমা এন্ড রেস্টেুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যের মোড়ক, ইত্যাদি যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণ না করার অপরাধে শহরের দুধ বাজারের আদি দধি ভাণ্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আগের দিন সোমবার (২৮ এপ্রিল) বিকেলে জেলার পাংশা উপজেলার পুরাতন বাজারে পিপাসা সুপার আইসক্রীম কারখানায় অভিযান চালানো হয়। কারখানায় পণ্যের মোড়ক, ইত্যাদি যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণ না করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করাসহ অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭, ৪২ ও ৪৩ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রমানিক, জেলা পুলিশ লাইন্সের সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার