Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. ধর্ম ও জীবন
  8. আলোচিত খবর

চাঁদা না দেয়ায় প্রবাসীকে ছুরিকাঘাত, প্রাণ বাঁচাতে নদীতে ঝাপ দেওয়ার ২০ ঘন্টা পর লাশ উদ্ধার

রাজবাড়ী মেইল ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ১০:৪৭ অপরাহ্ণ

Link Copied!

বিশেষ প্রতিনিধি, রাজবাড়ীঃ প্রাণ বাঁচাতে যমুনা নদীতে ঝাপ দেওয়ার প্রায় ২০ ঘন্টা পর আজ শনিবার দুপুরে মালয়েশিয়া প্রবাসী আল আমিন মন্ডলের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের লোকজন খোঁজ নেয়ার সময় লাশটি রাখালগাছি খেয়া ঘাটের কাছে বরশিতে আটকে গেলে টেনে তোলা হয়। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠায়।

আল আমিনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে দুর্বৃত্তরা তাঁকে মারধর ও ছুরিকাঘাত করে। এ সময় প্রাণ বাঁচাতে সে যমুনা নদীতে ঝাপ দেয়। ঘটনাটি ঘটে শুক্রবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দুর্গম রাখালগাছি বাজারে।

আল আমিন পাবনার আমিনপুর থানার সিদ্দিকনগর রামনারায়নপুর গ্রামের আবু বক্কর মন্ডলের ছেলে। বাড়ি থেকে রাখালগাছির দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। প্রায় ৭ বছর পর মালয়েশিয়া থেকে চার মাস আগে দেশে ফিরেন। শুক্রবার নিজ বিয়ের পাত্রি দেখে বিকেলে রাখালগাছি বাজারে অবস্থান করছিলেন।

গোয়ালন্দ উপাজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরুত্ব রাখালগাছি। রাখালগাছি ঘেঁষে সর্বহারা অধ্যুষিত পাবনার ঢালার চর এলাকা। ঢালার চরের সাথে রাখালগাছির সড়ক যোগাযোগ থাকলেও নদী বেষ্টিত দুর্গমাঞ্চল হওয়ায় গোয়ালন্দ থেকে ইঞ্জিন চালিত নৌকায় যেতে হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে আল আমিন সঙ্গে মামা লিটন এবং বোন আকলিমা, বোন জামাই ঢালারচর গ্রামের খৈয়মের বাড়ি মেয়ে দেখেন। পরে ফুপাতো বোন জামাই মেঘা সরদারের মোটরসাইকেলে রাখালগাছি বাজার যান। কিছুক্ষণ পর পাবনার আমিনপুর থানার কোমরপুর গ্রামের শাহ আলী (৩০), রবিউল ইসলাম (৩৫) সহ অজ্ঞাত ৭ থেকে ৮ জন চারটি মোটরসাইকেলে রাখালগাছি আসেন। কিছু বুঝে ওঠার আগেই তাঁকে মারধর এবং ছুরিকাঘাত করে। প্রাণে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন।

স্থানীয়রা জানায়, প্রায় সাত বছর পর মালয়েশিয়া থেকে চার মাস আগে দেশে ফিরেন আল আমিন। ১৫-১৬ দিন আগে শাহ আলী সহ কয়েকজন চা খাওয়ার কথা বলে আল আমিনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। না দেয়ায় মোবাইলে তাঁকে গালিগালাজ করেন এবং দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

দেবগ্রাম ইউপির রাখালগাছি ১নম্বর ওয়ার্ড সাবেক ইউপি সদস্য আবু বক্কার বলেন, শুক্রবার বিকেলে রাখালগাছি বাজারে আল আমিনকে কয়েকজন মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। প্রাণ বাঁচাতে যমুনা নদীতে ঝাপ দেওয়ার পর নিখোঁজ হন। খবর পেয়ে আমিনপুর ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ খোঁজ করেন। আজ সকাল থেকে লোকজন সন্ধান করতে থাকলে দুপুরের দিকে বরশিতে লাশ আটকে যায়। এসময় তার কপালের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখতে পান। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম দুপুরে দুর্গম রাখালগাছি পৌছেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মালয়েশিয়া প্রবাসী আল আমিনের কাছে স্থানীয় শাহ আলী সহ কয়েকজন এক লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় শুক্রবার বিকেলে আল আমিন রাখালগাছি আসলে তাঁকে মারধর ও ছুরিকাঘাত করে।

ওসি বলেন, দুপুর ১টার দিকে লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে দুইটার দিকে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। লাশের বাম পাশে চোখের নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার