Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

রাজবাড়ীতে শীর্ষ ডাকাত ‘বোমা খোরশেদ’ গ্রেপ্তার, লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫, ১১:৩৫ অপরাহ্ণ

Link Copied!

module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 5750; AI_Scene: (-1, -1); aec_lux: 341.55493; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে সংঘটিত একাধিক ডাকাতির মামলার আসামি, আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ ডাকাত সরদার খোরশেদ মন্ডল ওরফে বোমা খোরশেদ (৫৩) কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল।

তার কাছ থেকে ডাকাতির ঘটনায় লুট করা ৪০ হাজার টাকা, স্বর্ণালংকার সহ বেশ কিছু আলামত উদ্ধার করেছে পুলিশ। খোরশেদ মন্ডল ওরফে বোমা খোরশেদ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের হরিণধরা গ্রামের আব্দুল মন্ডলের ছেলে। রোববার (১৩ এপ্রিল) দুপুরে রাজবাড়ী পু‌লিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এসব তথ্য তুলে ধরেন পু‌লিশ সুপার (এসপি) মোছা. শামিমা পারভীন।

পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, গত বছর ২৬ নভেম্বর থেকে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে রাজবাড়ী সদর এবং বালিয়াকান্দি থানায় মোট চারটি ডাকাতির ঘটনা ঘটে। প্রতিটি মামলাতে ডাকাতি এবং অস্ত্র ব্যবহারের অভিযোগে ৩৯৫/৩৯৭ ধারায় মামলা দায়ের হয়। পুলিশ তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত খোরশেদ মন্ডল ওরফে বোমা খোরশেদের নেতৃত্বে একটি পেশাদার ডাকাত দল এসব সংঘটিত প্রতিটি ডাকাতি ঘটনায় জড়িত।

গত ১২ এপ্রিল বিকেলে রাজবাড়ী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল সাভারের আশুলিয়ার ইসলাম নগর বাজার এলাকায় অভিযান চালিয়ে খোরশেদকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে প্রাথমিকভাবে লুণ্ঠিত ৪০ হাজার টাকা, ৫ আনা ১ রতি ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, ২ আনা ওজনের একটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া খোরশেদ মন্ডলের বিরুদ্ধে রাজবাড়ী, পাবনা, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলা সদর ও থানায় মোট ৮টি ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে। এর আগে উক্ত ডাকাত চক্রের আরও ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে দুইজন রাজবাড়ী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজিব বলেন, গ্রেপ্তারকৃত ৬ জনের মধ্যে ৩২ মামলার আাসামি কালু হাওলাদার ওরফে কালুও রয়েছে। ডাকাতির সাথে জড়িত বাকিদের ধরতে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার