Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. ধর্ম ও জীবন

ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে গোয়ালন্দে বিক্ষোভ মিছিল 

রাজবাড়ী মেইল ডেস্ক
২৩ মার্চ ২০২৫, ১০:০৯ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে দখলদার ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের উপর বর্বর বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুম্মা নামাজের পর গোয়ালন্দ উপজেলার সকল তৌহিদী জনতার ব্যানারের আয়োজনে গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ বাজার বড় মসজিদের খতিব ও হাফেজ, উপজেলা ইমাম কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু সাইদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও উপজেলা ইমাম কমিটির সহ-সভাপতি মুফতি আজম আহম্মেদ, খতিব মুফতি আঃ লতিফ, খতিব মাওলানা জহিরুল ইসলাম, জামায়াত নেতা আব্বাস আলী মোল্লা, হাফেজ শরিফুল ইসলাম সহ কয়েক’শ মুসুল্লি।

বক্তব্য শেষে বিক্ষোভ মিছিলটি শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব হতে বের হয়ে গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়, পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন, উপজেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মুফতি আবুল হোসাইন।

এ সময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় নৃশংস হত্যাকান্ডের মাধ্যমে প্রমান করেছে দখলদার ইসরাইলি একটি বর্বর সন্ত্রাসী রাষ্ট্র। তারা আরো বলেন, গাজায় এমন নৃশংস হামলায় বিশ্বের কোনো মানুষ ঘরে বসে থাকতে পারে না। ইসরাইল জাতি একটি অভিশপ্ত জাতি। বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনকে রক্ষা করতে হবে। এই বর্বরোচিত হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা সমাবেশ থেকে এই বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের জোর দাবি জানাচ্ছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার