Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. কৃষি ও অর্থনীতি
  7. আলোচিত খবর

বস্তার গায়ে লেখা ‘শেখ হাসিনা’র নাম মুছে বিতরণ করা হচ্ছে খাদ্য গুদামের চাল

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ মার্চ ২০২৫, ১০:৪৬ অপরাহ্ণ

Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা খাদ্য গুদাম হতে বের হওয়া প্রতিটি চালের বস্তায় লেখা ‘শেখ হাসিনা’র নাম কালো কালি দিয়ে মুছে বিতরণ করা হচ্ছে। বস্তাগুলোর গায়ে আগে থেকেই লেখা রয়েছে বিতর্কিত স্লোগান “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ”। বস্তার গায়ে এ ধরনের লেখাযুক্ত চাল বিতরণ নিয়ে বিভিন্ন স্হানে বিতর্কের জেরে গুদাম কতৃপক্ষ এমন কাজ করছেন বলে জানিয়েছে।

সোমবার দুপুরে সরেজমিন দেখা যায়, গোয়ালন্দ খাদ্য গুদাম হতে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসক এবং ডিলারদের অনুকূলে শত শত বস্তা চাল ট্রাক ও নসিমন যোগে বিতরণ করা হচ্ছে। এ সময় খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মোঃ মুরাদ আলী কর্মীদের মাধ্যমে প্রতিটি বস্তার গায়ে লেখা স্লোগান হতে ‘শেখ হাসিনা’ শব্দটি কালো কালি দিয়ে মুছে তারপর যানবাহনে তুলে দিচ্ছেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও ডিলারদের সেখানে উপস্হিত থাকতে দেখা যায়।

আলাপকালে ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মুরাদ আলী বলেন, দেশের বিভিন্ন স্হানে এ বিষয়টি নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হওয়ায় উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে তারা  খুব সচেতন ভাবে এ কাজটি করছেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিয়াজ মাহমুদ জানান, গত শনিবার ও রোববার দুইদিন খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী দুস্হ্যদের মধ্যে ১৫ টাকা কেজি দরের ১৮২.৭৬০ মেট্রিক টন এবং জেলেদের মৎস্য ভিজিএফের ১০১.৬০০ টন চাল চেয়ারম্যান, প্রশাসক ও ডিলারদের ডিও লেটারের অনুকূলে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার হতে বিতরণ করা হবে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১২৩. ৫৬০ টন সাধারণ ভিজিএফ’র (ত্রান) চাল।

উর্ধতন কতৃপক্ষের নির্দেশে ৩০ কেজির প্রতিটি বস্তার গায়ে লেখা স্লোগান হতে “শেখ হাসিনার” নামটি আমরা মুছে দিচ্ছি। তারপরও শত শত বস্তার মধ্যে দু’এক বস্তায় ভূলক্রমে নাম থেকে যেতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট  সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার