Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. ধর্ম ও জীবন

গোয়ালন্দ সাংবাদিক ফোরামের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ী মেইল ডেস্ক
১২ মার্চ ২০২৫, ১১:০৬ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে সাংবাদিকদের সংগঠন “গোয়ালন্দ সাংবাদিক ফোরামের” আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব সংলগ্ন গোয়ালন্দ সাংবাদিক ফোরামের অফিস কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক মো. হেলাল মাহমুদ এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখ, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) উত্তম কুমার ঘোষ, উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজি, সিঙ্গাপুর প্রবাসী ইয়াকুব হোসেন অপু সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

এছাড়াও এসময় জ্যেষ্ঠ সাংবাদিক এম রাশেদুল হক রায়হান, মুহাম্মদ আবুল হোসেন মোল্লা, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের যুগ্ন আহবায়ক মো. শামিম শেখ, মো. মইনুল হক মৃধা, সদস্য সচিব মো. মোজাম্মেল হক লাল্টু, যুগ্ন সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, মো. ফিরোজ আহম্মেদ, সদস্য শফিকুল ইসলাম শামীম, মজিবুর রহমান খান জুয়েল, শেখ মমিন, শাকিল মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ববর্গ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত অতিথিবৃন্দ সাংবাদিকদের ভূমিকা, সমাজে তাদের অবদান ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং সত্য প্রকাশে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোয়া মাহফিলে দেশের শান্তি, উন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন চ্যানেল এস টিভির গোয়ালন্দ প্রতিনিধি মুফতি মো. জাহিদুল ইসলাম। দোয়া মাহফিল শেষে অতিথিসহ সবাই ইফতারে শরীক হন। গোয়ালন্দ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ আগত অতিথিদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার