Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

রাজবাড়ীতে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর

রাজবাড়ী মেইল ডেস্ক
৬ মার্চ ২০২৫, ১০:৩৫ অপরাহ্ণ

Link Copied!

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ছাগল বাঁচাতে গিয়ে দ্রুতগামি ট্রেনের ধাক্কায় প্রাণগেল এক নারীর। বুধবার বিকেল পাঁচটার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের বাড়ির সামেন দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই নারীর নাম জোহুরা খাতুন (৪৩)। তিনি স্থানীয় গঙ্গাপ্রসাদপুর এলাকার মৃত রহম ব্যাপারীর মেয়ে।

রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অন্যান্য দিনের মতো বুধবার বিকেলে বাড়ির সামনে রেললাইনের পাশে ঘাস খাওয়ানোর জন্য তিনটি ছাগল বেঁধে রাখেন জোহুরা খাতুন। বিকেল পৌনে পাঁচটার দিকে তিনি ছাগল তিনটি আনতে যান। এসময় রেললাইনের সাথে ছাগলের রশি পেচিয়ে যাওয়ায় তিনি ছাড়ানোর চেষ্টা করছিলেন। এমন সময় গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে ‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস’ নামক ট্রেন রাজবাড়ী হয়ে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিল। দ্রুত গতিতে ট্রেন চলে আসায় তিনি একটি রশি ছাড়াতে পারলেও অপর দুটি ছাগলের রশি ছাড়াতে পারেননি। মুহুর্তের মধ্যে রশি কেটে ছাগল দৌড়ে প্রাণে রক্ষা পেলেও ইঞ্জিনের ধাক্কায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারাণ জোহুরা খাতুন।

নিহতের ভাই পানজু ব্যাপারী জানান, তার বড় বোন জোহুরা খাতুন কান কম শুনতে পান। তার বিয়ে না হওয়ায় বাড়িতে গরু-ছাগল দেখাশোনা করতো। প্রতিদিনের মতো তিনি বুধবার বিকেলে ছাগল আনতে যায়। রেললাইনের সাথে রশি পেচিয়ে যাওয়ায় রশি ছাড়ানোর কাজে ব্যস্ত ছিল। এসময় ট্রেনের হুইসাল বাজলেও কানে শুনতে না পাওয়ায় দুর্ঘটনাটি ঘটে।

রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, রেললাইনের পাশ থেকে ছাগল আনতে গিয়ে নিহত জোহুরা খাতুন দেখতে পান ছাগলের রশি পেচিয়ে গেছে। এসময় গোপালগঞ্জের ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়া এক্সপ্রেস নামক ট্রেনটি রাজবাড়ীর দিকে আসছিল। রশি ছাড়াতে না পারায় ট্রেনে রশি কেটে ছাগল দ্রুত সরে গেলেও ইঞ্জিনের ধাক্কায় মারা যান তিনি। খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার