Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. শিক্ষা

গোয়ালন্দে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

রাজবাড়ী মেইল ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ ভাষা আন্দোলনে শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস রাজবাড়ীর গোয়ালন্দে নির্বিঘ্নে পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে প্রস্তুতি নিয়ে আলোচনা সভা করা হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট ওসি তদন্ত উত্তম কুমার ঘোষ, উপজেলা  প্রাণীসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা সমাজ সেবা অফিসার মো. রুহুল আমিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত থেকে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

প্রস্তুতিমূলক সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাবে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২.১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হবে। এছাড়াও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনিমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় প্রভাত ফেরি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ও বাদ যোহর ভাষা শহীদদের আত্নার মাগফেরাত কামনায় উপজেলার সকল মসজিদে বিশেষ মোনাজাত ও সুবিধা মত সময়ে মন্দির, গীর্জা প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার