Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

রাজবাড়ীতে বালু ব্যবসায়ী হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড ৬জনের যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৫, ১০:৩০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে ব্যবসায়ী শাফিন খান ওরফে শাফি (৪০) হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ওই মামলার আরো তিন আসামীকে আদালত খালাস দিয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষণা করেন। নিহত শাফিন খান কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া গ্রামের বক্কার খানের ছেলে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া গ্রামের সালাম মোল্লার ছেলে আরিফ মোল্লা ওরফে আরিফুজ্জামান আরিফ ও একই গ্রামের ইব্রাহীম প্রামানিকের ছেলে সাবেক ইউপি সদস্য রুহুল আমিন প্রামানিক।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, রাজবাড়ীর পাংশা উপজেলার সেনগ্রামের মুরাদ আলী মন্ডলের ছেলে সামাদ মন্ডল, শাজাহান প্রামানিকের ছেলে ওয়াহেদ আলী প্রামানিক, পাবনা সদর উপজেলার আকাই কাজীর ছেলে রশিদ কাজী, কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে রাজীব মোল্লা, একই গ্রামের আবুল হোসেন মোল্লার ছেলে সবুজ মোল্লা ও মোতালেব মোল্লার ছেলে সাগর মোল্লা।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে মৃত্যুদ-প্রাপ্ত আরিফুজ্জামান আরিফ ও যাবজ্জীবন দ-প্রাপ্ত রশিদ কাজী অনুপস্থিত ছিলেন। অভিযুক্ত অন্য তিন আসামী খোকশার আমবাড়িয়া গ্রামের সেলিম রানা, একই গ্রামের রতন মোল্লা ও উপজেলার ভবানীগঞ্জ গ্রামের সুমন ওরফে কবিরুল ইসলাম সুমনের বিরুদ্ধে হত্যায় সংশ্লিষ্টতার কোনো প্রমাণ না পাওয়ায় বিজ্ঞ আদালত তাঁদের প্রত্যেককে বেকসুর খালাস প্রদান করেন।

মামলা সূত্রে জানা গেছে, নিহত শাফিন খান প্রায় ১৮ বছর সৌদি আরব ছিলেন। নিহত হওয়ার চার বছর আগে তিনি সৌদি আরব থেকে দেশে ফিরেন। প্রায় তিন বছর বেকার বসে থাকার পর বালুর ব্যবসায় জড়িয়ে পড়েন। ২০১৭ সালের ১৭ ডিসেম্বর রাজবাড়ীর পাংশা উপজেলরা হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর ইউনিয়নের পদ্মানদীর বেঁড়িবাধের বিপরিত চরপাড়া গ্রামের একটি আখক্ষেত থেকে সাফিন খান ওরফে সাফির (৪০) মৃত দেহ উদ্ধার করে পাংশা মডেল থানা পুলিশ। তাঁর শরীরে আগ্নেয়াস্ত্রের গুলির চিহৃ রয়েছে। এর আগের দিন ১৬ ডিসেম্বর তাঁকে পাংশায় একটি বিয়ের অনুষ্ঠানের দাওয়াতের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে আসে দুর্বৃত্তরা।

হত্যাকাণ্ডের পরদিন ১৮ ডিসেম্বর নিহতের ভাই ফরিদ হাসান খান বাদী হয়ে পাংশা থানায় একটি হত্যা মামলা (নং-৬) দায়ের করেন। মামলার এজাহারে পাঁচজনকে অভিযুক্ত করা হয়। তবে পুলিশ মামলাটির তদন্ত করতে গিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে ওই পাঁচজনসহ আরো ছয়জনের মোট ১১ জনের জড়িত থাকার সম্পৃক্ততা পায়। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করেন।

আদালত মামলার কাগজপত্র পর্যালোচনা ও সাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে দুইজনকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। একই সাথে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া ২০১ ধারায় প্রত্যেককে সাত বছরের কারাদ- ও তিন হাজার টাকা জরিমানা করেন।

রায় প্রসঙ্গে রাজবাড়ী আদালতের সরকারি কৌশুলী (পিপি) মো. আব্দুর রাজ্জাক (২) বলেন, এটি একটি আলোচিত হত্যা মামলা ছিল। পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলে তিনজন হত্যাকাণ্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এতে তারা বালুর ব্যবসাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয় বলে আদালতকে জানায়। আদালত যে রায় দিয়েছেন তাতে তিনি খুশি। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মনে করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার