Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ফেব্রুয়ারী ২০২৬
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

রাজবাড়ী মেইল ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৫, ১০:৫০ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর বাজার রেলওয়ে ষ্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং এলাকায় দ্রুতগামি ট্রেনের আঘাতে অজ্ঞাত পরিচয় এক নারীর (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী দ্রুতগতি সম্পন্ন মধুমতি এক্সপ্রেস নামক ট্রেনের আঘাতে ওই নারীর মৃত্যু হয়।

বসন্তপুর বাজার রেলওয়ে ষ্টেশন লেভেল ক্রসিংয়ের গেট কিপার রেজাউল হাওলাদার জানান, শনিবার সন্ধ্যার পর স্থানীয় লোকজন অজ্ঞাত বয়ষ্ক ওই নারীকে রেললাইনের পাশ দিয়ে হাঁটতে দেখেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী দ্রুতগতির মধুমতি এক্সপ্রেস নামক ট্রেনের আঘাতে ছিটকে রেললাইন থেকে পাশে ঝোপে পড়েন। এসময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে তিনি রাস্তায় ঘুরে বেড়ানো মানসিক বিকারগ্রস্ত বা পাগল মহিলা।

এর আগে গত ৬ জানুয়ারি সকালে বসন্তপুর রেলওয়ে ষ্টেশনের সামনে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশি কাঁথা ট্রেনে কাটা পড়া অজ্ঞাত আরেক নারীর (৬৫) মৃত্যু হয়। পরে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়। পরিচয় শনাক্ত না হওয়ায় ওই লাশ আঞ্জুমান মফিদুল ইসলামে হস্তান্তর করা হয়।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম রাত দশটার দিকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস নামক ট্রেনটি রাত সাড়ে ৭টার দিকে বসন্তপুর রেলওয়ে ষ্টেশন পার হচ্ছিল। এ সময় রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় দ্রুতগতির ট্রেনের সাথে অজ্ঞাত বয়স্ক এক নারীর ধাক্কা লাগে। এতে রেললাইন থেকে ছিটকে দূরে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাত সাড়ে ৮টার দিকে আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দৌলতদিয়ায় ফেরিতে ধস্তাধস্তির পর পদ্মায় লাফ দিয়ে যুবক নিখোঁজ, উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল

রাজবাড়ীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকে রেলওয়ে শ্রমিকদের বিক্ষোভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা ছাত্রদলের সহসভাপতিকে বহিস্কার

রাজবাড়ীর পদ্মা পাড়ে জলাঙ্গী ভাস্কর্যের উদ্বোধন

দৌলতদিয়া ঘাটে যানবাহন বোঝাই অপেক্ষমান ফেরির একজস্ট পাইপে আগুন, আতঙ্ক

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ী হবে ঢাকার অংশ – আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রাজবাড়ীর পাংশায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা শেষে বন্ধ ঘোষণা

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভূয়া প্রার্থী আটকের পর কারাগারে প্রেরণ

রাজবাড়ীতে জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাসেবা অনুষ্ঠিত 

রাজবাড়ীতে ভিক্ষা না করে জীবন চালানো জন্মান্ধ আবদুল গফুরের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, এক নারী গ্রেপ্তার

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে ১১ দলীয় জোট এনসিপি প্রার্থীর সংবাদ সম্মেলন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে বিপিএল চ্যাম্পিয়ন দলের প্রধান ফিল্ডিং কোচ আবুল বাশার